Saturday, August 8, 2026
HomeScrollপ্রশ্নফাঁস রুখতে কড়া আইন আনছে কেন্দ্র
NEET Paper Leak

প্রশ্নফাঁস রুখতে কড়া আইন আনছে কেন্দ্র

বিক্ষোভের আবহেই নতুন পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে সরকার

নয়াদিল্লি: প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার আরও কঠোর আইনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। NEET-সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে ছাত্র বিক্ষোভের আবহেই নতুন পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে সরকার। সূত্রের খবর, বর্তমান পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্টে সংশোধনী এনে শাস্তির মাত্রা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে (NEET Paper Leak)।

প্রস্তাবিত সংশোধনীতে প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে আরও কঠোর সাজা এবং বড় অঙ্কের আর্থিক জরিমানার ব্যবস্থা রাখা হতে পারে। সূত্রের দাবি, পরিকল্পিতভাবে প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত থাকলে ৫ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ন্যূনতম ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব থাকতে পারে। একই সঙ্গে দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ভারতের উপর ১০% অতিরিক্ত শুল্ক আমেরিকার – KolkataTV

গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্নফাঁসের কারণে পরিশ্রমী পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সরকারের অন্দরমহলের খবর অনুযায়ী, নতুন আইনে শুধু প্রশ্নফাঁসকারীদের নয়, তথ্য গোপনকারী বা অপরাধে সহযোগীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব থাকতে পারে। কোনও প্রশ্নফাঁসের ঘটনায় পড়ুয়ার জীবনহানির মতো পরিস্থিতি তৈরি হলে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।

তবে বিরোধীদের বক্তব্য, শুধু আইন কঠোর করলেই হবে না, পরীক্ষার আয়োজন ও প্রশ্নপত্রের নিরাপত্তা ব্যবস্থাতেও আমূল পরিবর্তন প্রয়োজন। কারণ প্রযুক্তির যুগে প্রশ্নপত্র সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নতুন সংশোধনী বিল মন্ত্রিসভার অনুমোদন পেলে সংসদের আসন্ন অধিবেশনে তা পেশ করা হতে পারে। এখন নজর, কেন্দ্রের এই কঠোর পদক্ষেপ ছাত্র আন্দোলনের উত্তাপ কতটা কমাতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor