ওয়েব ডেস্ক: রবিবার সাতসকালে মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই, সোমবার ভোরেই বিহারের প্যাসেঞ্জার ট্রেনে (Patna Fast Passenger Coach Fire) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিন সকালে বিহারের রোহতাস জেলায় সাসারাম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনের কামরায় আগুন লাগে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে বহু যাত্রীরা ছিলেন। তবে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ট্রেন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তাঁরা। ফলে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা যাচ্ছে।
জানা গিয়েছে, বিহারের রোহতাস জেলায় সাসারাম জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের কামরায় সোমবার সকালে আচমকাই আগুন ধরে যায়।রেল সূত্রে খবর, আগুনে একটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। অন্য একটি বগিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে সাসারাম-পাটনা ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সেই সময় আগুন লাগে। মুহূর্তের মধ্যে বিধ্বংসী আকার নেয় আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনের কামরা। ওই ঘটনায় সাসারাম স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাথমিক তদন্তে রেলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ। ঘটনার পর দ্রুত যাত্রীদের সেখান থেকে সরিয়ে না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ, রবিবার দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস (১২৪৩১) (Rajdhani Express fire)। তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী এই ট্রেনটি রতলাম স্টেশন ছাড়ার পর আলোট ও বিক্রমগড় স্টেশনের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন: হরমুজে আক্রান্ত একের পর এক ভারতীয় জাহাজ! কড়া নিন্দা করে কী বলল নয়াদিল্লি? দেখুন বড় খবর
Sasaram, Bihar – A major fire broke out in one of the passenger coaches of the Patna Fast Passenger Train at Sasaram railway station on Platform No. 6, completely gutting the coach in a dramatic incident that could have turned tragic pic.twitter.com/9A2Nt4Yzfp
— NextMinute News (@nextminutenews7) May 18, 2026







