Sunday, May 31, 2026
HomeScrollস্ট্যালিনের সনাতন ধর্ম বিরোধী মন্তব্যে কী বলল সুপ্রিম কোর্ট?

স্ট্যালিনের সনাতন ধর্ম বিরোধী মন্তব্যে কী বলল সুপ্রিম কোর্ট?

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের (Udayanidhi Stalin) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতি ছাড়া নতুন করে এফআইআর দাখিলে নিষেধাজ্ঞা জারি করা হল। সনাতন ধর্ম (Sanatana Dharma) বিরোধী মন্তব্যের জন্য স্ট্যালিনের বিরুদ্ধে দেশজুড়ে একের পর এক ফৌজদারি মামলা দায়ের হয়। সব মামলার একযোগে শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিযুক্ত। সেই সূত্রে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (Chief Justice Sanjiv Khanna) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের নির্দেশ, এপ্রিল মাসে পরবর্তী শুনানি। এর মধ্যে নতুন করে এই প্রসঙ্গে কোনও এফআইআর করা যাবে না।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চেন্নাইয়ে অনুষ্ঠিত তামিলনাড়ু প্রগ্রেসিভ রাইটার্স আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভায় স্ট্যালিন বলেন, “ডেঙ্গু, ম্যালেরিয়া, মশা অথবা করোনা ভাইরাসের মতো সনাতন ধর্মকেও মুছে ফেলা দরকার।”

আরও পড়ুন: উত্তরমেরু অভিযানে সত্যরূপ, জাতীয় পতাকা দিল ভারতীয় সেনা

বাক স্বাধীনতা বা ধর্ম সম্পর্কে নিজস্ব অভিমত ব্যক্ত করার সাংবিধানিক অধিকার থাকলেও তার অপব্যবহারের প্রাথমিক প্রতিচ্ছবি মিলছে বলে প্রাথমিক শুনানিতে সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। ২০২৪ সালের মে মাসে বিভিন্ন রাজ্য সরকার এবং অভিযোগকারীদের স্ট্যালিনের আবেদন সম্পর্কে অভিমত জানানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত।

বস্তুত, ওই সভা ছিল সনাতন ধর্ম নির্মূলকারী কনফারেন্স। যেখানে ওই ধর্মকে করোনার মতো নিশ্চিহ্ন করার প্রয়োজনীয়তার কথা বলা হয়। কোনও একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন, ইসলাম নির্মূলকরণ করা দরকার, তাহলে কী হবে? যাঁদের সম্পর্কে স্ট্যালিন মন্তব্য করেছেন, তাঁরা হিংসাত্মক প্রতিক্রিয়া দেখাননি বলেই কি সবকিছু ঠিক আছে? শুনানিতে প্রশ্ন তোলেন মহারাষ্ট্র সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মন্তব্য, দেশের শীর্ষ আদালত থেকে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হবে না কারণ তা শুনানিতে প্রভাব ফেলতে পারে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO