Saturday, June 13, 2026
HomeScrollকলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
Burrabazar Fire Breakout

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন

ঘণ্টা দু’য়েক পর নিয়ন্ত্রণে আসে আগুন

কলকাতা: বিবি গাঙ্গুলি স্ট্রিটের (BB Chatterjee Street) ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় (Kolkata) অগ্নিকাণ্ড (Fire breakout)। এবার আগুন লাগে বড়বাজারে (Barabuzzar)। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টে নাগাদ বড়বাজারের বনফিল্ড লেনে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে বলে জানা গিয়েছে। তিনতলা ওই ভবনের নীচের তলা থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে অনুমান।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। বড়বাজারের ওই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। চারপাশে পুরনো বাড়ি, বহুতল, দোকান ও গুদামে ঠাসা এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীদের দাবি, হঠাৎ গুদাম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

আরও পড়ুন: চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স

রাসায়নিকের গুদাম হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, আগুনের সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাসও বেরোতে শুরু করে। দমকলকর্মীরা দ্রুত ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজে হাত দেন। দীর্ঘ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, পর পর দু’দিন শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বেড়েছে। বুধবার বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। দোকান সংলগ্ন এলাকায় লোকবসতি ও আবাসন থাকায় আতঙ্ক ছড়ায়। বাসিন্দাদের একাংশের দাবি, আগুন পাশের বহুতলেও ছড়িয়ে পড়েছিল। দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে প্রায় এক ঘণ্টার মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। পরপর এই অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d