Tuesday, July 14, 2026
HomeScrollশিশুমৃ্ত্যুর ঘটনায় অধরা অভিযুক্ত, পুলিশের উপর চড়াও স্থানীয়রা

শিশুমৃ্ত্যুর ঘটনায় অধরা অভিযুক্ত, পুলিশের উপর চড়াও স্থানীয়রা

৫ জন পুলিশ কর্মী গুরুতর আহত

ওয়েব ডেস্ক: শিশু মৃত্যুর ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। আর তা নিয়ে স্থানীয়দের ক্ষোভ চরমে। পুলিশের উপর রীতিমত আছড়ে পড়ল সেই ক্ষোভ। পাটনায় উত্তাল পরিস্থিতি। আক্রান্ত পুলিশ কর্মীরা। প্রসঙ্গত, ইন্দ্রপুরীর দুই শিশু হত্যার ঘটনায় এখনও অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় নি। সেই দাবিতে সোমবার রাতভর বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।

এই উত্তাল পরিস্থিতিতে ৫ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মহিলা কনস্টেবলও ছিলেন। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘জেলে বসে সরকার চালাবে! হয় নাকি?’ বিল নিয়ে মন্তব্য শাহের

গত ১৫ অগাষ্ট পাটনার ইন্দ্রপুরী এলাকায় একটি গাড়ির ভেতরে ২ শিশুর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই হাড়হিম করা ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও এখনও গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের। এআর তাতেই পুলিশকর্মীদের উপর জনতার ক্ষোভ আছড়ে পড়ে। পুলিশের তরফে বলা হয় , “সোমবার সন্ধ্যায় শিশুহত্যায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে রাস্তা আটকে কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে বিক্ষুব্ধ জনতা হিংসার আশ্রয় নেয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের দিকে পাথরও ছোড়া হয়।”

দেখুন খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot