Saturday, June 27, 2026
HomeScrollবড়দিনের আগে নদিয়ায় উৎসবের বাজার, স্যান্টাক্লজ ও ক্রিসমাস ট্রির চাহিদা তুঙ্গে
Christmas 2025

বড়দিনের আগে নদিয়ায় উৎসবের বাজার, স্যান্টাক্লজ ও ক্রিসমাস ট্রির চাহিদা তুঙ্গে

আট থেকে আশি—সব বয়সের মানুষের মধ্যেই স্যান্টাক্লজকে ঘিরে আলাদা উন্মাদনা

নদিয়া: সামনেই ২৫ ডিসেম্বর (December 25), অর্থাৎ বড়দিন (Christmas 2025)। যীশুর জন্মদিনকে কেন্দ্র করে সর্বত্রই শুরু হয়ে গিয়েছে বিশেষ আয়োজন। চার্চে প্রার্থনা থেকে শুরু করে ঘরোয়া উদযাপন—সব মিলিয়ে এখন উৎসবের আমেজ। আর বড়দিন মানেই স্যান্টাক্লজ (Santa Clause)। আট থেকে আশি—সব বয়সের মানুষের মধ্যেই স্যান্টাক্লজকে ঘিরে আলাদা উন্মাদনা চোখে পড়ছে।

তবে শুধু স্যান্টাক্লজই নয়, বাড়িতে প্রভু যীশুর মূর্তি বসানো, ক্রিসমাস ট্রি সাজানো—এই রীতিও এখন প্রায় সর্বত্রই পালিত হচ্ছে। সেই উৎসবকে সামনে রেখেই নদিয়ার বিভিন্ন প্রান্তে স্যান্টাক্লজের কস্টিউম, প্রভু যীশুর মূর্তি, ক্রিসমাস ট্রি-সহ নানা ধরনের সাজসজ্জার সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: রাজ্য সভাপতি কি গুরুত্বহীন? বিজেপির অন্দরে সক্রিয় একাধিক চক্রে বাড়ছে বিভ্রান্তি

ব্যবসায়ীদের কথায়, এবছর সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বড়দের স্যান্টাক্লজের পোশাক এবং ক্রিসমাস ট্রি-র। ছোটদের পাশাপাশি তরুণ-যুবকরাও এখন স্যান্টাক্লজ সেজে উৎসবে মাততে চাইছেন। ফলে বিক্রিও ভালো হবে বলে আশাবাদী তাঁরা।

বড়দিন যত এগিয়ে আসছে, ততই দোকানে দোকানে ভিড় বাড়ছে। এখন থেকেই কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। উৎসবের মরশুমে এই ভিড়ই ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে বলে মনে করছেন তাঁরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO