HomeScrollসপ্তাহের প্রথমদিন কার ভাগ্যে সাফল্য, কার জীবনে সতর্কবার্তা?
Horoscope Today

সপ্তাহের প্রথমদিন কার ভাগ্যে সাফল্য, কার জীবনে সতর্কবার্তা?

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: আজ ১৭ মে, রবিবার। দিনের শুরুটা কেমন হবে? কাজ, অর্থ, প্রেম কিংবা পরিবার- কোন ক্ষেত্রে মিলবে সুখবর, আর কোথায় থাকতে হবে সতর্ক (Aajker Din)? ট্যারোট কার্ডের ইঙ্গিত বলছে, আজ কিছু রাশির জন্য নতুন সুযোগের দরজা খুলতে পারে। আবার কয়েকটি রাশিকে আবেগ ও সিদ্ধান্তে সংযত থাকতে হবে। এক নজরে দেখে নিন মেষ থেকে মীন, সব রাশির ট্যারোট ভবিষ্যদ্বাণী (Horoscope Today)।

মেষ
আটকে থাকা কাজের জট খুলতে পারে। চাকরিক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক অবস্থারও উন্নতির ইঙ্গিত।

বৃষ
খরচ বাড়তে পারে, বিশেষ করে সংসারের কাজে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

আরও পড়ুন :ট্যারোটের ইশারায় আজ কার ভাগ্যে সুখ, কার সামনে চ্যালেঞ্জ?

মিথুন
অনেকদিনের অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা। পরিবার পাশে থাকবে। চাকরি ও ব্যবসায় লাভের যোগ থাকলেও ক্লান্তি গ্রাস করতে পারে।

কর্কট
কর্মক্ষেত্রে মিলতে পারে সুখবর। দীর্ঘদিনের মানসিক চাপ কমবে। নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক দিকও শক্তিশালী থাকবে।

সিংহ
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কাজের চাপ বাড়তে পারে। টাকার বিষয়ে সতর্ক থাকা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো অশান্তির আশঙ্কা।

কন্যা
পরিশ্রমের ফল পেতে পারেন। চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে। আর্থিক অবস্থাও মজবুত হবে।

তুলা
অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা। কেরিয়ারে নতুন সুযোগ মিলতে পারে। পরিবার ও সঙ্গীর সমর্থন পাবেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

বৃশ্চিক
ধৈর্য ধরে এগোতে হবে। কিছু কাজে দেরি হতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি পরিশ্রমের প্রয়োজন। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

ধনু
দিনটি ইতিবাচক কাটতে পারে। চাকরি ও ব্যবসায় লাভের ইঙ্গিত। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।

মকর
ব্যস্ততার মধ্যেই কাটবে দিন। কর্মক্ষেত্রে ধীরে ধীরে সাফল্য আসবে। অযথা খরচ এড়িয়ে চলুন। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন।

কুম্ভ
ধীরে ধীরে পরিস্থিতি অনুকূলে আসবে। পরিশ্রমের ফল মিলতে শুরু করবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে।

মীন
ধৈর্য হারালে চলবে না। কাজে দেরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অর্থ ও স্বাস্থ্য, দুই ক্ষেত্রেই সতর্ক থাকা প্রয়োজন।

ডিসক্লেমার: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

[youtube-feed feed=1]
Read More

Latest News