HomeScrollডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল বাংলায়, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, কোন চ্যানেলে দেখা যাবে?
Durand Cup 2026

ডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল বাংলায়, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, কোন চ্যানেলে দেখা যাবে?

সোনি ৮-এ দেখা যাবে শেষ লড়াই, ডার্বির সম্ভাবনাতেও বাড়ছে উত্তেজনা

স্পোর্টস ডেস্ক: ডুরান্ড কাপের (Durand Cup 2026) শেষ পর্বের লড়াই এবার দেখা যাবে বাংলাতেও। এশিয়ার (Asia) অন্যতম প্রাচীন ফুটবল (Football) প্রতিযোগিতার সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ বাংলা ভাষায় সম্প্রচারের বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Dr Indranil Khan)। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ম্যাচগুলি দেখা যাবে সোনি ৮ চ্যানেলে।

এত দিন ডুরান্ড কাপের ম্যাচ সোনি স্পোর্টস নেটওয়ার্কে মূলত ইংরেজি ধারাভাষ্যেই সম্প্রচারিত হত। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে বাংলা ভাষাও। ফলে স্টেডিয়ামে পৌঁছতে না পারা বাংলার ফুটবলপ্রেমীরা ঘরে বসেই নিজেদের ভাষায় প্রতিযোগিতার শেষ পর্বের ম্যাচ উপভোগ করতে পারবেন।

আরও খবর : রোনাল্ডোর বিয়েতে পরিবারই অনুপস্থিত! ৩০ সেকেন্ড আগে খবর পেয়েছিলেন মা-ভাইবোন?

গ্রুপ পর্বের লড়াই ইতিমধ্যেই শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে স্পোর্টিং ক্লাব দিল্লি রায়েংদাইকে ৫-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ইস্টবেঙ্গলও কোয়ার্টার ফাইনালে আর্মি দলের বিরুদ্ধে খেলেছে। সেই ম্যাচের ফলের উপর নির্ভর করছে শেষ চারের সমীকরণ।

অন্য দিকে, মোহনবাগানের সামনে রয়েছে জামশেদপুর এফসি। সোমবার যুবভারতীতে দুই দলের মুখোমুখি হওয়ার কথা। সবুজ-মেরুন জিতলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে গত বারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড অথবা শিলং লাজং। সম্ভাব্য সেমিফাইনাল ম্যাচটি শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে হওয়ার কথা।

ডুরান্ড কাপের সেমিফাইনাল শুরু হবে ১৯ অগস্ট থেকে। ১৯ এবং ২০ অগস্ট সন্ধ্যা ৭টা থেকে দু’টি সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা। প্রতিযোগিতার ফাইনাল হবে ২৩ অগস্ট সন্ধ্যা ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে।

সামনে আরও এক বার কলকাতা ডার্বির সম্ভাবনাও তৈরি হয়েছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু’দলই যদি নিজেদের ম্যাচ জিতে এগোয়, তা হলে ডুরান্ডের ফাইনালে ফের দেখা যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। সেই সম্ভাবনা ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে।

বাংলা ধারাভাষ্য যুক্ত হওয়ায় ডুরান্ডের শেষ লড়াইয়ের আকর্ষণ যে আরও বাড়বে, তা বলাই যায়

[youtube-feed feed=1]
Read More

Latest News