Tuesday, August 11, 2026
HomeIPL 2025আইপিএল স্থগিত, কী জানালেন সৌরভ?

আইপিএল স্থগিত, কী জানালেন সৌরভ?

স্পোর্টস ডেস্ক: দেশের নিরাপত্তার খাতিয়ে আপাতত স্থগিত আইপিএল (IPL 2025)। বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে জানানো হয়েছে, আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত থাকছে আইপিএল। কিন্তু সীমান্তে অবস্থা বেগতিক। আদৌ কি কি টুর্নামেন্ট শুরু করা যাবে? কী জানাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? সৌরভ বলছেন, অবশ্যই শুরু করা যাবে। কারণ পাকিস্তান ভারতের চাপ বেশিদিন সামলাতে পারবে না।

আরও পড়ুন: রোহিতের পথেই কোহলি, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বিরাট ?

এ নিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, “এই মুহূর্তে যুদ্ধের মতো পরিস্থিতি। ফলে এই সিদ্ধান্ত নিতেই হত। আমার দৃঢ় বিশ্বাস, আইপিএল আবার শুরু হবে। বিসিসিআই অবশ্যই আইপিএল শেষ করবে। আর এই পরিস্থিতি বেশিদিন চলবে না। কারণ পাকিস্তান এই চাপ বেশিদিন সামলাতে পারবে না। বিসিসিআই যথেষ্ট দক্ষ সংগঠন এবং তারা নিশ্চয়ই একটা সমাধান বের করবে।”

উল্লেখ্য, এর আগে কোভিড আবহে আইপিএল আয়োজন করেছিল বোর্ড। তখন দায়িত্বে ছিলেন সৌরভ। তিনি আরও বলেন, “২০২০-২০২১-এও অনেক সমস্যা ছিল। তবুও আইপিএল সম্পূর্ণ হয়েছিল। আপাতত সাতদিন বন্ধ থাকছে। দরকারে সাতদিন আইপিএল বাড়ানো হবে।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor