Thursday, March 26, 2026
HomeScrollফরম সেভেনের ভিত্তিতে তলব! বিডিও অফিসে বিক্ষোভে ২১৫ ভোটার
North 24 Parganas

ফরম সেভেনের ভিত্তিতে তলব! বিডিও অফিসে বিক্ষোভে ২১৫ ভোটার

বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ‘নন-ইন্ডিয়ান সিটিজেনশিপ’ তকমা

উত্তর ২৪ পরগনা: ফর্ম সেভেনের (Form-7) ভিত্তিতে একসঙ্গে ২১৫ জন ভোটারকে (Voters) ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য ডেকে পাঠানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) পানিহাটি সংলগ্ন ঘোলায়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ‘নন-ইন্ডিয়ান সিটিজেনশিপ’ তকমা লাগিয়ে হয়রানির অভিযোগ তুলে সোমবার ঘোলা বিডিও অফিসের সামনে বিক্ষোভে (Protest) সামিল হন ওই ভোটাররা।

অভিযোগ, সুজয় ঢালি ও ভুবনজিৎ মিস্ত্রি নামে দুই ব্যক্তি ফর্ম সেভেন ফিলাপ করেন। এবার নীলকান্ত–২ পঞ্চায়েতের অন্তর্গত ঘোলা মল্লিকপাড়া শহরপুর এলাকার ২১৫ জন ভোটারকে ভারতীয় নন বলে উল্লেখ করেন। তার ভিত্তিতেই নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট ২১৫ ভোটারকে ‘নন ইন্ডিয়ান সিটিজেনশিপ’ অভিযোগে শুনানির জন্য ডেকে পাঠানো হয়।

আরও পড়ুন: আজ রাজ্যে SIR শুনানির শেষ দিন, সময়সীমা কি বাড়াবে কমিশন?

বিক্ষোভকারীদের দাবি, তাঁদের অধিকাংশের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। শুধু তাই নয়, অনেকের কাছেই বৈধ ভারতীয় পাসপোর্ট সহ অন্যান্য নাগরিকত্ব সংক্রান্ত নথি রয়েছে। তা সত্ত্বেও কোন যুক্তিতে তাঁদের আবার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে বলা হচ্ছে, তা নিয়েই ক্ষোভ উগরে দেন ভোটাররা।

এই ঘটনাকে চরম হয়রানি ও ভয় দেখানোর চেষ্টা বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে সরব হন বিক্ষোভকারীরা। গোটা ঘটনায় ভোটারদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানান ব্যারাকপুর–২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এবং বিলকান্দা–২ গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ সজল দাস।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto