Monday, June 29, 2026
HomeScrollনিউটাউনে উদ্ধার ৫ কোটি টাকা, গ্রেফতার দুই অভিযুক্ত
Newtown

নিউটাউনে উদ্ধার ৫ কোটি টাকা, গ্রেফতার দুই অভিযুক্ত

আকাঙ্খা মোড়ে আচমকাই চোখ কপালে তুলে দিল এক গাড়ি

নিউটাউন: ভোটের বাদ্যি বাজতেই ফের টাকার পাহাড় শহরে। সোমবার সকালে নারায়ণপুরের (Narayanpur) আকাঙ্খা মোড়ে আচমকাই চোখ কপালে তুলে দিল এক গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে বেঙ্গল এসটিএফ (STF)। তল্লাশিতে উদ্ধার প্রায় পাঁচ কোটি টাকা (Five Crores)। বাজেয়াপ্ত করা হয় গাড়ি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে, যার মধ্যে রয়েছেন গাড়ির মালিকও।

এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কী উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন ধৃতরা। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, নিউটাউনের দিক থেকেই আসছিল এই গাড়িটি। কিন্তু কেন? কার জন্য? এই মোটা অঙ্কের উৎস সন্ধানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই টাকার গন্তব্যস্থল ঠিক কোথায় ছিল, কার নির্দেশে এত কোটি টাকা রাস্তায় নামল? সেই প্রশ্নের উত্তর খুঁজছে আধিকারিকরা।

আরও পড়ুন: ফের বেলাগাম আব্দুর রহিম বক্সী, কেন্দ্রীয় মন্ত্রীর কান কেটে নেওয়ার নিদান

গত সপ্তাহেও কলকাতার তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানায় উদ্ধার হয়েছিল বিপুল অঙ্কের টাকা—পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে। বেলেঘাটা-সহ শহরের নানা প্রান্তে তল্লাশি চালিয়েছিল ইডি। এবার এসটিএফ-এর হাতে ধরা পড়া অগাধ টাকার পাহাড় নতুন প্রশ্ন তুলছে—এবার কি ভোটের আগে নতুন কোনও চক্র সক্রিয়? নাকি অন্য কোনও দুর্নীতির ছায়া লুকিয়ে আছে? গ্রেফতার দুই অভিযুক্তকে জেরা করে উত্তর বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

দেখুন খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO