HomeBig newsসোনারপুরে ঢুকতে হল মাথায় হেলমেট দিয়ে! এ কী অবস্থা অভিষেকের?
Abhishek Banerjee

সোনারপুরে ঢুকতে হল মাথায় হেলমেট দিয়ে! এ কী অবস্থা অভিষেকের?

আক্রান্ত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সোনারপুরে প্রবল বিক্ষোভের মুখে অভিষেক

দক্ষিণ ২৪ পরগনা: আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সোনারপুরে প্রবল বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কামালগাজি থেকে সোনারপুর (Sonarpur)— একাধিক জায়গায় তাঁকে কালো পতাকা দেখানো হয়, ‘চোর-চোর’ স্লোগান ওঠে এবং ডিম ছোড়ার অভিযোগও সামনে আসে। এমনকী, মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তৃণমূলের।

জানা গিয়েছে, শনিবার বিকেলে সোনারপুর যাওয়ার পথে প্রথমে কামালগাজির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে বিক্ষোভ দেখান একদল মহিলা। তাঁরা কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানান। এরপর সোনারপুর এলাকায় ঢুকতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, জনতার একাংশ অভিষেককে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে এবং ‘চোর’ স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন: কালীঘাটের বাড়িতে মুখোমুখি অভিষেক-সিআইডি! তার পর কী হল? দেখুন

ডিমের আঘাতে অভিষেকের পোশাক নোংরা হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে তিনি গাড়ি থেকে নেমে একটি মোটরবাইকে চড়ে গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানেও তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, মাথায় হেলমেট থাকায় ডিম এসে লাগে তাঁর মাথায়। সেই সঙ্গে জামা ছিঁড়ে মারধরের ঘটনাও ঘটে। ঘটনায় তাঁর চশমা ও হাতঘড়ি ভেঙে গিয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে এত বাধা ও উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে যান অভিষেক। সেখান থেকেই বর্তমান রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, “এই হল ডবল ইঞ্জিন সরকারের নমুনা। সবাই চেয়েছিল ডবল ইঞ্জিন হোক। ওরা চায় আমাদের মেরে ফেলতে। মারুক। আমার মৃতদেহ এখান থেকে বেরবে। আমার মাথাটা বেঁচে গেল শুধু হেলমেট ছিল বলে।”

পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। অভিষেক বলেন, “পুলিশ কোথাও নেই। সব ঘটনার ভিডিও রেকর্ড রয়েছে। আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি চলে গেলে এই পরিবারের উপর হামলা হতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এঁদের ছেড়ে যেতে পারব না।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News