Monday, May 18, 2026
HomeScrollদূর্নীতি নিয়ে মমতা-অভিষেক'কে আক্রমণ অমিত শাহের
Amit Shah

দূর্নীতি নিয়ে মমতা-অভিষেক’কে আক্রমণ অমিত শাহের

'মমতার শাসনে দুর্নীতি নিয়ম হয়ে গিয়েছে', আক্রমণ শাহ'র

ওয়েব ডেস্ক : উধাও হয়েছে শীত। গরম পড়তে শুরু করেছে বাংলায়। তার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) কেন্দ্র করে রাজনৈতিক পারদও চড়ছে বঙ্গে। ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) শীর্ষ নেতৃত্ব জেলায় জেলায় গিয়ে প্রচার শুরু করেছেন। অন্যদিকে রাজ্যে এসে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। এর পর বঙ্গ সফরে এসে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার ব্যারাকপুরের সভা থেকে দূর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ করলেন তিনি।

শাহ (Amit Shah) বলেছেন, ‘মমতার শাসনে দুর্নীতি নিয়ম হয়ে গিয়েছে। ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়)-কে মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন তিনি। কিন্তু বাংলা দুর্নীতির সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে।’ এর পরেই তিনি সভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশে বলেন, বিজেপি (BJP) সরকার নিয়ে আসুন। তার পরে ‘ভাইপো’কে জেলে ঢোকানো হবে।

আরও খবর : নন্দীগ্রামের রেল প্রকল্প কি ট্রাম্প কার্ড গেরুয়া শিবিরের??

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) এদিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘বিজেপি সরকার ক্ষমতায় আসলে এক এক জন দুর্নীতিগ্রস্তকে বেছে বেছে জেলে ঢোকাব।’ তিনি এদিন অভিযোগ করেছেন, ‘নরেন্দ্র মোদি যে পয়সা দিচ্ছে, তৃণমূল সিন্ডিকেট মেরে দিচ্ছে।’ বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলে এই টাকাতেই রাজ্যের উন্নয়ন হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন অমিত শাহ আরও জানান, দেশের সব বিজেপি কর্মী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান বাংলায় বিজেপির সরকার গঠন হোক। আর সরকার তৈরি হলেই সেটা শ্রদ্ধাঞ্জলি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও আমাদের নিহত কর্মীদের জন্য।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot