Saturday, July 11, 2026
HomeScrollডিভিসিতে চাকরি নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! অন্ডালে হাতাহাতি
Andal

ডিভিসিতে চাকরি নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! অন্ডালে হাতাহাতি

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা

কলকাতা: ডিভিসিতে কর্মী নিয়োগকে (DVC Recruitment) ঘিরে বিজেপির (BJP) অন্দরের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল অন্ডালে (Andal)। সোমবার বিকেলে অন্ডাল ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বচসা থেকে পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শিল্পাঞ্চলে।

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ভারতীয় মজদুর সংঘ (বিএমএস-BMS)-এর রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন উজ্জ্বল মুখার্জি। তাঁকে সঙ্গে নিয়ে স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে ডিভিসি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে যান বিজেপির রানীগঞ্জ মণ্ডল সভাপতি রাখাল দাস। অভিযোগ, সেই সময় বিজেপির রানীগঞ্জ অঞ্চল সভাপতি রবি রায়ের অনুগামীরা সেখানে পৌঁছে বাধা দেন। শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যেই দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: জেলায় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, কবে ভিজবে কলকাতা?

রাখাল দাসের দাবি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে স্থানীয় বেকারদের স্বার্থে কর্মসূচি করা হচ্ছিল। কিন্তু পরিকল্পিতভাবে তাঁদের কর্মসূচিতে বিঘ্ন ঘটানো হয়েছে। তাঁর অভিযোগ, “অকারণে উত্তেজনা তৈরি করে পরিস্থিতি অশান্ত করা হয়েছে।”

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির রানীগঞ্জ অঞ্চল সভাপতি রবি রায়। তাঁর পাল্টা দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই দলের নির্দেশ না মেনে আলাদা রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এমনকি বুথ স্তরের নেতা-কর্মীদের জন্য চাকরিপ্রার্থীদের তালিকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কটাক্ষের সুরে রবি রায় বলেন, “তৃণমূলের ধাঁচে চাকরি নিয়ে রাজনীতি বিজেপিতে চলতে পারে না।”

ঘটনার জেরে বিজেপির অন্দরের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজনৈতিক মহল। শিল্পাঞ্চলে চাকরির প্রশ্নে দলীয় কোন্দল সামনে আসায় অস্বস্তিতে গেরুয়া শিবির।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto