Sunday, July 19, 2026
HomeScrollদিলীপ থেকে অগ্নিমিত্রা, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা?
Suvendu Adhikari

দিলীপ থেকে অগ্নিমিত্রা, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা?

বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা

কলকাতা: বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড (Kolkata Brigade Parade) গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন আরও পাঁচ বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh), অগ্নিমিত্রা পল (Agnimitra Paul), নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু। রাজ্যপাল আর এন রবি (RN Ravi) তাঁদের শপথবাক্য পাঠ করান।

ব্রিগেডের মঞ্চে এদিনের অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। রাজনৈতিক মহলের নজর ছিল বিশেষ করে নতুন মন্ত্রিসভার গঠনের দিকে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই জল্পনা শুক্রবারই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে শনিবার মন্ত্রীদের নাম ঘোষণার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। যদিও কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

নতুন মন্ত্রিসভায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ নাম নিঃসন্দেহে দিলীপ ঘোষ। বাংলায় বিজেপির সাংগঠনিক উত্থানের অন্যতম মুখ হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত তিনি। তাঁর নেতৃত্বেই রাজ্যে বিজেপি ৩ আসন থেকে ৭৭-এ পৌঁছেছিল বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ। পরবর্তী সময়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল বলেও জল্পনা ছিল। সেই সব জল্পনা উড়িয়ে এদিন মন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপকে মন্ত্রিসভায় জায়গা দিয়ে সংগঠনের পুরনো কর্মীদের কাছেও গুরুত্বপূর্ণ বার্তা দিল বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে, বিজেপির মহিলা মুখ হিসেবে পরিচিত অগ্নিমিত্রা পলের মন্ত্রিত্ব পাওয়াও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতিতে পরিচিত মুখ নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গের প্রতিনিধি অশোক কীর্তনীয়া এবং আদিবাসী সমাজের মুখ ক্ষুদিরাম টুডুকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে সামাজিক ও আঞ্চলিক ভারসাম্যের দিকটি মাথায় রেখেই বলে মত রাজনৈতিক মহলের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot