Wednesday, August 19, 2026
HomeBig news'দয়া করে মিথ্যা কথা কম বলুন', মোদিকে বিঁধে বললেন মমতা
Mamata Banerjee

‘দয়া করে মিথ্যা কথা কম বলুন’, মোদিকে বিঁধে বললেন মমতা

মোদির চেয়ার বেশিদিন থাকবে না, কোচবিহার থেকে বললেন মমতা

ওয়েব ডেস্ক : কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কড়া ভাষায় আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। উত্তরবঙ্গে উন্নয়ন প্রসঙ্গে মোদিকে আক্রমণ করলেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর চেয়ারে মোদি বেশিদিন থাকবেন না বলেও এদিন আক্রমণ করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

শুক্রবার কোচবিহার (Cooch Behar) উত্তরের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় এবং কোচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে সভা করেন মমতা। সেখান থেকে তিনি বলেন, “কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন, উত্তরবঙ্গ উন্নয়নে কিছু হয়নি। আমি বলি আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। বেশিদিন থাকবেন না। কিন্তু যে ক’দিন আছেন দয়া করে মিথ্যা কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর একটা ছোট্ট দফতর। এটার সঙ্গে উন্নয়নের সম্পর্ক সীমাবদ্ধ জায়গায়। আমরা উত্তরবঙ্গের জন্য ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা খরচ করেছি। আপনার মুখের উপর জবাব দিয়ে যাচ্ছি।”

আরও খবর :

মোদিকে বিঁধে মমতা (Mamata Banerjee) আরও বলেছেন, কোনও কথা বলার আগে বার বার ক্রস চেক করে নেবেন। দল যা শিখিয়ে দিচ্ছে, সেটাই আপনি বলে দিচ্ছেন। এত মিথ্যা কথা বাংলার মানুষ সহ্য করবে না বলেও জানিয়েছেন তিনি।

মূলত, রাজ্যের আগামী ২৩ এপ্রিল হবে প্রথম দফার ভোট। এর পর ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। এটিকে ঘিরেই রাজ্যে রাজনৈতিক পারদ চড়ছে। একদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সূর চড়াচ্ছেন। পাল্টা পরিসংখ্যান দিয়ে তাঁদেকেই একহাত নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা। এদিনও তার অন্যথা হল না। এদিকে শুক্রবার তিনটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর। কোচবিহারের পর, দু’টি সভা রয়েছে দক্ষিণবঙ্গে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor