HomeScroll‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, দলবদল নিয়ে অকপট রচনা বন্দ্যোপাধ্যায়
Rachana Banerjee

‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, দলবদল নিয়ে অকপট রচনা বন্দ্যোপাধ্যায়

‘তৃণমূল হেরে গেছে বলেই দলবদল করেছি’, মানুষের জন্য কাজ করাই লক্ষ্য বলে জানালেন হুগলির সাংসদ

ওয়েব ডেস্ক : চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোয় উপস্থিত হয়ে দলবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তৃণমূল ছেড়ে এনডিএ-তে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গেছে বলেই দলবদল করেছি।’

রচনার দাবি, সাংসদ হিসেবে তাঁর এখনও প্রায় তিন বছর মেয়াদ রয়েছে। মানুষের জন্য আরও কাজ করতে চান তিনি। বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে চান বলেও জানান। তাঁর কথায়, ‘আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই।’ তবে প্রাক্তন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি শ্রদ্ধার কথাও স্পষ্ট করে জানিয়েছেন রচনা (Rachana Banerjee)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা রয়েছে এবং কেন তাঁকে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল, সেই প্রসঙ্গও তোলেন তিনি।

আরও খবর : স্বাধীনতা দিবসে বনগাঁ-বসিরহাট সীমান্তে সম্প্রীতির ছবি, বিজিবিকে মিষ্টি বিএসএফের

কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের কারণে উন্নয়নের কাজে সমস্যা হত বলেও দাবি রচনার (Rachana Banerjee)। তাঁর বক্তব্য, ‘ডবল ইঞ্জিন সরকার দরকার ছিল, নাহলে উন্নয়ন হত না।’ পাশাপাশি অল্প সময়ে ভালো কাজ করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেন তিনি। অন্যদিকে, নিজের ‘আরবানা’ মন্তব্য নিয়েও এদিন মুখ খোলেন রচনা। বলেন, ‘এখন মনে হয় আরবানা মন্তব্য না করলেই ভালো হত।’ তাঁর দাবি, ছোট ফ্ল্যাটে থাকার সময় আরবানায় থাকার স্বপ্ন দেখতেন এবং মা-বাবাকে সেখানে রাখার ইচ্ছা ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে বলেও জানান রচনা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সাংসদ হিসেবে কাজের সুযোগকে গুরুত্ব দিয়ে রচনার স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করাই তাঁর লক্ষ্য।

[youtube-feed feed=1]
Read More

Latest News