Thursday, May 14, 2026
HomeScrollচন্দ্রনাথ হত্যাকাণ্ডে শেষ মুহূর্তের সাক্ষী শংকর ঘোষ! কী জানালেন?
Shankar Ghosh

চন্দ্রনাথ হত্যাকাণ্ডে শেষ মুহূর্তের সাক্ষী শংকর ঘোষ! কী জানালেন?

চন্দ্রনাথের গলা জড়িয়ে যাচ্ছে বলে বুঝতে পারেন তিনি

ওয়েব ডেস্ক : বুধবার খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পিএ চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে? তা নিয়ে জল্পনা চলছে। এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনা ঘটার আগে শেষ মুহূর্তে শংকর ঘোষের (Shankar Ghosh) সঙ্গেই নাকি কথা বলছিলেন চন্দ্রনাথ! শিলিগুড়ির সদ্য নির্বাচিত বিধায়ক বলেছেন, “কথা বলতে বলতে জড়িয়ে গেল ওর গলা। আর কিছু বলতে পারেনি।”

মূলত, দীর্ঘদিন ধরেই শুভেন্দুর সঙ্গে ছিলেন চন্দ্রনাথ রথ। শুভেন্দু যখন ব্যস্ত থাকতেন, সেই সময় অন্যান্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা তিনিই সেরে রাখতেন। এদিকে রাজ্যে বিপুল আসনে জয়ের পর বিজেপি নেতাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে রয়েছে। মুখ্যমন্ত্রী সহ বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে প্রস্তুতির বিষয়ে কথা বলার জন্য গতকাল রাতে শংকর ঘোষ (Shankar Ghosh) ফোন করেছিলেন চন্দ্রনাথকে।

আরও খবর : ‘ভবানীপুরে আমি না জিতলে ওকে এভাবে চলে যেতে হত না’ চন্দ্রনাথের মৃত্যুতে আক্ষেপ শুভেন্দুর

শংকর ঘোষ (Shankar Ghosh) বলেছেন, কথা বলার সময় চন্দ্রনাথের গলা জড়িয়ে যাচ্ছে বলে বুঝতে পারেন তিনি। সেই সময় কী হয়েছে? শরীর খারাপ কি না? জিজ্ঞাসা করলেও শুভেন্দু পিএ কোনও উত্তর দেননি বলে দাবি শিলিগুড়ির সদ্য নির্বাচিত বিধায়কের। এর পর ফোন কেটে আবার ফোন করলে, প্রথমে নাকি কেউ ধরেনি। পরে নাকি একজন ফোন ধরে বলেন চন্দ্রনাথের উপর গুলি চালানো হয়েছে।

শংকর ঘোষ (Shankar Ghosh), এর পর তিনি শুভেন্দুকে ফোন করেছিলেন। কিন্তু ফোন না ধরায় গোটা বিষয়টি মেসেজে জানান। আর মেসেজ পরে তিনি ঘুরিয়ে কল করেন। তার পরেই তিনি মধ্যমগ্রামে আসেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto