Wednesday, June 10, 2026
HomeScrollইসলামপুরে পুলিশকে গুলিবিদ্ধ করে আসামি ছিনতাই

ইসলামপুরে পুলিশকে গুলিবিদ্ধ করে আসামি ছিনতাই

ইসলামপুর: গোয়ালপোখরেতে আক্রান্ত আইনের রক্ষক। একেবারে সিনেমার কায়দায় পুলিশকে গুলিবিদ্ধ করে আসামি ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ইসলামপুর আদালত (Islampur Court) থেকে রায়গঞ্জে ফেরার পথে শুট আউটের ঘটনা ঘটে। পুলিশের ভ্যান থামিয়ে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় ২ জন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশকে গুলিবিদ্ধ করে বন্দি আসামিকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
বুধবার বিকেলে এই ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। মোট তিন রাউন্ড গুলি লেগেছে দুই পুলিশ কর্মীর। রক্তাক্ত অবস্থায় দুই পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক চলাকালীন কোনও ছুটি নয়! মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম

জানা গিয়েছে, এদিন ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল দুই আসামীকে। যারা এক অপরাধের মামলায় যুক্ত ছিলেন। আদালতে শুনানি শেষ হতেই দু’জনকে নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জের দিকে। যখন গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের ভ্যান পৌঁছয়, তখন পুলিশের ভ্যান লক্ষ্য করে আচমকা শুরু হয় গুলিবৃষ্টি। প্রাথমিকভাবে জানা গিয়েছে আক্রান্ত হয়েছেন দুই পুলিশ কর্মী। তাঁদের নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাতে আহত হন নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য নামে দুই পুলিশ কর্মী (Police)। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Hospital)। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। যদিও কে বা কারা গুলি চালিয়েছে, এখনও জানা যায়নি। দুষ্কৃতীরা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সব সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। জাতীয় সড়কের ওপর কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d