HomeScrollভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী, কবে থেকে মিলবে স্বস্তি?
Weather Update

ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী, কবে থেকে মিলবে স্বস্তি?

কবে থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস?

কলকাতা: সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল শহরবাসী। ঘর থেকে বেরোলেই ঘাম, সামান্য হাঁটাচলাতেই হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ। সেই আবহেই কিছুটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather News)।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। মাঝে রোদের দেখা মিললেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। তার জেরেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: সরকারি অফিসেও এবার ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’! কর্মসংস্কৃতি ফেরাতে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

তবে বৃষ্টি হলেও গরম থেকে তৎক্ষণাৎ মুক্তি মিলবে না বলেই ইঙ্গিত আবহবিদদের। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতরের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই মেঘের আনাগোনা বেড়েছে। দিনের বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও তাপমাত্রায় বড়সড় পতনের সম্ভাবনা আপাতত নেই।

অন্যদিকে উত্তরবঙ্গ ও সিকিমের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

ফলে উত্তরবঙ্গে যাঁরা রয়েছেন বা বেড়াতে গিয়েছেন, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। ছাতা বা রেনকোট সঙ্গে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News