Wednesday, July 15, 2026
HomeBig newsএখনই আনা হচ্ছে না UCC বিল,উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হতে পারে
Uniform Civil Code

এখনই আনা হচ্ছে না UCC বিল,উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হতে পারে

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিতে পারেন

ওয়েব ডেস্ক : অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করার পথে আপাতত ধীরে এগোতে চাইছে রাজ্য সরকার (West Bengal Government)। বিধানসভার চলতি অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করা হচ্ছে না বলে সূত্রের খবর। তার বদলে প্রথমে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কমিটির সুপারিশ ও রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সময়ে (Bill) বিলটি বিধানসভায় আনা হতে পারে বলে সূত্রের খবর।

সোমবার বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হচ্ছে। এরপর আগামী ৭ জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। সেই অধিবেশনে ইউসিসি বিল (UCC Bill) আনা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইন দফতর। বর্তমানে আইন দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাতেই রয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিতে পারেন।

আরও খবর : উত্তরে লাল সতর্কতা, দক্ষিণের একাধিক জেলায় কমলা সতর্কতা, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

গত কয়েকদিন ধরেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। বৃহস্পতিবার বিধানসভায় নিজের বক্তৃতায় ইউসিসি (UCC) চালুর পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আপাতত এই বিল আনা হচ্ছে না বলে সূত্রের খবর

উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আগে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নজির বিজেপি-শাসিত একাধিক রাজ্যে রয়েছে। উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমে ইউসিসি চালুর আগে খসড়া তৈরির জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছিল। উত্তরাখণ্ড ও গুজরাতে সেই কমিটির নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেসাই। বর্তমানে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়েও একই পথে এগোচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot