HomeScroll"আমরা বাঙালি, আমরা মাছ খাবো,” প্রচারের মাঝে বিজেপিকে তুলোধনা তৃণমূল প্রার্থীর
Assembly Election 2026

“আমরা বাঙালি, আমরা মাছ খাবো,” প্রচারের মাঝে বিজেপিকে তুলোধনা তৃণমূল প্রার্থীর

১০ কেজির রুই মাছ হাতে নিয়ে কী করলেন তৃণমূল প্রার্থী? না দেখলেই মিস

পশ্চিম মেদিনীপুর: নানা ইস্যুতে বিজেপির (BJP) বিরুদ্ধে প্রচারে (Campaign) ঝড় তুললেও, বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে তৃণমূলের (TMC) অন্যতম ইস্যু হল বাঙালির খাদ্যাভ্যাস, বিজেপি যা বদলে দিতে পারে, ঠিক যেমনটা হয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে। এবার একই সুরে প্রচার শুরু করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের (Medinipur Assembly) তৃণমূল প্রার্থীর সুজয় হাজরা। “মাছ খাব, অসুস্থ হব, হাসপাতালে যাব, তবু মাছ খাব”- বিজেপিকে পরোক্ষ বার্তা দিয়ে প্রচারে ঝড় তুললেন ঘাসফুল প্রার্থী।

শুক্রবার সকালে মেদিনীপুর শহরের সব থেকে বড় সবজি বাজার ও মাছ বাজার তথা  রাজাবাজারে প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সুজয় হাজরা। তৃণমূলের জেলা সভাপতি তথা এই বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক জনসংযোগের ভালো স্থান হিসেবে এই বাজার কেই বেছে নিয়েছিলেন সকালে। বাজারে আসা লোকজন ও ক্রেতা বিক্রেতা সকলের সঙ্গে জনসংযোগ সারলেন তিনি।

আরও পড়ুন: কালিয়াচকের ঘটনায় মমতার অভিযোগ প্রমাণিত! সিআইডিকে প্রশংসা মমতা’র

এদিন মাছের বাজারে প্রায় ১০ কেজি ওজনের একটি রুই মাছ হাতে তুলে বিজেপিকে উদ্দেশ্য করে পরোক্ষে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী। মাছ হাতে সুজয় হাজরা বলেন, “আমরা বাঙালি, আমরা মাছ খাব। মাছ খেয়ে অসুস্থ হই, তাই হব। অসুস্থ হব, হাসপাতালে যাবো, আবার মাছ খাব। আমরা মাছ খাই, মাছ খাব।”

উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে মাছ মাংস খাওয়া নিয়ে বিভিন্ন রাজ্যে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেই ইসুটা তুলে ধরেও শাসকদলের পক্ষ থেকে প্রচার চলছে রাজ্যজুড়ে। এবার সেই ইসুকেই আরো একবার জোরালো করে ১০ কেজি মাছ হাতে তুলে দেখিয়ে ব্যঙ্গ করে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News