Monday, July 13, 2026
HomeScrollধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গে তুমুল বৃষ্টি, রয়েছে বজ্রপাতের পূর্বাভাসও
Rain Forecast

ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গে তুমুল বৃষ্টি, রয়েছে বজ্রপাতের পূর্বাভাসও

জারি কমলা সতর্কতা, কোন কোন জেলা ভাসবে ? দেখে নিন

কলকাতা: কিছু ক্ষণের দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী (Kalbaisakhi)। সঙ্গে ঘন ঘন বজ্রপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে দু’টি অক্ষরেখা। এই জোড়া সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

শুধু কলকাতাই নয়, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বৃহস্পতিবার ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain Forecast) হতে পারে। আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে তীব্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর পর বজ্রপাতও হতে পারে। বর্ধমান ছাড়া নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ভোগান্তি এড়াতে জেনে রাখুন বিকল্প রুট

শুক্রবার ও শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার থেকে কমবে ঝড়-বৃষ্টি। রবিবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চললেও তার তীব্রতা কিছুটা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে রবিবারের পর থেকে বৃষ্টি আর তেমন হবে না। বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।

উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং থেকে কোচবিহার, উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আগামী দুই-তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমবে ঝড়-বৃষ্টির দাপট।জুনের প্রথম সপ্তাহে গরম এবং অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto