Friday, June 5, 2026
HomeScrollসিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক নিউটাউনে, বাংলাদেশের শিল্পীকে আমন্ত্রণ

সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক নিউটাউনে, বাংলাদেশের শিল্পীকে আমন্ত্রণ

কলকাতা: সিপিএমের (CPM) কেন্দ্রীয় কমিটির বৈঠক বসছে কলকাতায় (Kolkata)।  আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি এই অনুষ্ঠান হবে। নিউটাউনে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের (Jyoti Basu Research Centre) একাংশের উদ্বোধনের অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীকে আমন্ত্রণ। রেজওয়ানা চৌধুরী বন্যা (Rezwana Choudhury Banya) ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত কলকাতার জ্যোতি বসু নগরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক হচ্ছে। সেই উপলক্ষে এই অনুষ্ঠান। তিন দিনের সভার প্রথম দিন ১৭ জানুয়ারি সকালে ওই অনুষ্ঠান হওয়ার কথা। বাংলাদেশ নিয়ে বিজেপি পণ্য বয়কটের ডাক দিচ্ছে। সেই সময় সিপিএম বাংলাদেশের শিল্পীকে এনে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের একাংশের কেন্দ্রের উদ্বোধন করছে।

উল্লেখ্য, বাংলাদেশে পালা বদলের পর রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেওয়া বাংলাদেশ সরকারের জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। তা নিয়ে তীব্র বিতর্ক দেখা দেয়। ঢাকার মহম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজার ০.৫১২০ একর জমি সিএস হতে আরএস রেকর্ডে খাল শ্রেণির থাকায় তা বাতিল করা হয় বলে প্রশাসনের তরফে দাবি করা হয়। অভিযোগ তোলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রভাব খাটিয়ে ঢাকার মহম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন রামচন্দ্রপুর খালের জমিকে ভিটে জমি দেখিয়ে ৯৯ বছরের জন্য লিজ নেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

আরও পড়ুন: আজ থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা ২০২৪-২৫

বাংলাদেশের এই সঙ্গীত শিল্পীর প্রচুর ভক্ত রয়েছে এপার বাংলায়। ভারত সরকার তাঁকে পুরস্কৃতও করেছে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini