Saturday, June 6, 2026
HomeScrollদাঁতাল হানায় জেরবার! গ্রামগুলিকে পরিখা দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের

দাঁতাল হানায় জেরবার! গ্রামগুলিকে পরিখা দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের

কলকাতা: ফের দলছুট দাঁতাল হানায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরে। বুনো হাতির দঙ্গল সামাল দিতে নাজেহাল বন দফতর। গত চারদিনে মৃত ২। শুরুতর আহত ১। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরে প্রাতঃকৃত্যে নদীর ধারে গিয়েছিলেন সেই অঞ্চলের বাসিন্দা এক বৃদ্ধ। সেই সময় এক দলছুট হাতি তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁরন।

বন দফতর জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাম ধবল। বাড়ি হুমগড় রেঞ্জের রঘুনাথবাড়ি এলাকায়। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মেদিনীপুর কলেজ ও হাসপাতালে নিয়ে আসে বনকর্মীরা।

আরও পড়ুন: জাঁকিয়ে শীতের রাজ! কাঁপছে বাংলা, কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? জানুন আপডেট

ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। জনবসতি এলাকায় হাতির হানা আটকাতে হাতিদের চলাচলের পথ বা করডোরের পাশের গ্রামগুলিকে পরিখা দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনায় উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই পরিখার পরিকল্পনা বাস্তবায়িত হলে জঙ্গলের লাগোয়া গ্রামের বাসিন্দারা। একদিকে যেমন হাতির উপদ্রব থেকে রেহাই পাবেন, ঠিক একই ভাবে পরিখার জলের মাধ্যমে চাষের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে জঙ্গলমহলে এলাকায় হাতির উপদ্রব নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। একই সঙ্গে হাতির হানায় জীবন ও সম্পত্তি নষ্ট রুখতে বন দফতরকে তিনি পরামর্শও দিয়েছেন।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini