Monday, June 1, 2026
HomeScrollসামরিক শক্তিতে ভারতের থেকে কতটা পিছিয়ে বাংলাদেশ?

সামরিক শক্তিতে ভারতের থেকে কতটা পিছিয়ে বাংলাদেশ?

ওয়েব ডেস্ক: ইউনুস সরকারের (Interim Government of Bangladesh) আমলে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে ভারত-বিদ্বেষ। এর মাঝে আবার সামরিক মহড়া শুরু করেছে বাংলাদেশের সেনা (Bangladeshi Army)। ভারতকে কি কিছু বার্তা দিতে চাইছে ইউনুস (Mohammed Yunus) সরকার? সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু সামরিক ক্ষমতায় তো ভারতের (India) ধারেকাছেও নেই ওপার বাংলা। ২০২৪ সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট (Global Fire Power Report, 2024) বলছে, সামরিক শক্তির নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত, যেখানে বাংলাদেশ রয়েছে ৩৭ নম্বরে। ছবিটা তো এখানেই পরিষ্কার! তাও চলুন দুই দেশের সামরিক ক্ষমতা (Military Power) তুলনা করে দেখা যাক।

বায়ুসেনার (Air Force) কথা বললে এখন ভারতের (Indian Air Force) হাতে রয়েছে মোট ২,২৯৬টি এয়ারক্রাফট, ৬০৬টি যুদ্ধবিমান এবং ৮৬৯টি হেলিকপ্টার। শুধুমাত্র যুদ্ধবিমানের কথা বললে, ভারতের হাতে রয়েছে রাফাল, তেজস, সুখোই এসইউ-৩০এমকেআই, মিরাজ ২০০০। অন্যদিকে বাংলাদেশের হাতে মাত্র ২১৬টি এয়ারক্রাফট, ৪৪টি যুদ্ধবিমান এবং ৭৩টি হেলিকপ্টার রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের যুদ্ধের মহড়া, বার্তা কি ভারতকে?

আর্মির (Indian Army) দিক থেকেও ভারতের থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে, ভারতের হাতে রয়েছে ৪,৬১৪টি ট্যাঙ্ক, ৭০২টি রকেট আর্টিলারি, ১,৫১,২৪৮টি গাড়ি এবং ১৪০টি সেলফ-প্রপেলড আর্টিলারি। তবে টি-৯০ ভীষ্ম, জোরাবরের মতো ট্যাঙ্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভারতকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। সর্বোপরি ভারত একটি পরমাণু শক্তিধর দেশ। অন্যদিকে মাত্র ৩২০টি ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশের হাতে। পাশাপাশি ১৩,১০০টি গাড়ি, ২৭টি সেলফ-প্রপেলড আর্টিলারি এবং ৭১টি রকেট আর্টিলারি রয়েছে বাংলাদেশের হাতে। তাহলেই ভাবুন, স্থলশক্তির নিরিখে কতটা পিছিয়ে রয়েছে ইউনুসের দেশ।

শুধু তাই নয়, ভারতের নৌ বাহিনীও (Indian Navy) যেকোনও সময়ে বাংলাদেশকে পর্যুদস্ত করে দিতে পারে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে, এখন ভারতের হাতে মোট ২৯৪টি সামরিক জলযান রয়েছে। যার মধ্যে ১২টি ফ্রিগেট, ১২টি ডেস্ট্রয়ার, ১৮টি সাবমেরিন, ১৩৭টি প্যাট্রোলিং ভেসেল এবং একজোড়া এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। দুটি। অন্যদিকে বাংলাদেশের হাতে মাত্র ১১৭টি সামরিক জলযানই রয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO