Thursday, July 16, 2026
HomeScrollজামিন পেলেন প্রশান্ত কিশোর, কিন্তু থাকতে হবে জেলেই! কেন?

জামিন পেলেন প্রশান্ত কিশোর, কিন্তু থাকতে হবে জেলেই! কেন?

ওয়েব ডেস্ক: সোমবার কাক ভোরে অনশনস্থল থেকে প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) গ্রেফতার করা হয় বিহার পুলিশের (Bihar Police) তরফ থেকে। পাটনায় গান্ধী ময়দানে চলছিল প্রশান্ত কিশোরের আমরণ অনশন। আর সেখানেই সোমবার ভোরে হানা দেয় বিহার পুলিশ। অনশন মঞ্চ থেকে বিহারের নতুন তৈরি দল জন সুরাজ পার্টির প্রধানকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন আন্দোলনকারীকেও আটক করে পুলিশ। আজ তাকে তোলা হয় আদালতে। তবে আদালতে জামিন মঞ্জুর হলেও আপাতত জেলেই থাকতে হবে জন সুরাজ পার্টির প্রধানকে। কিন্তু কেন?

জানা যাচ্ছে, আজ সোমবার পাটনা সিভিল কোর্টে প্রশান্ত কিশোরকে তোলা হলে তাঁকে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সই করিয়ে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। কিন্তু এই সব কিছুর পিছনে হঠাৎই তাল কাটে আদালতের পেশ করা জামিনের শর্তে। যেই শর্ত মানতে রাজি হননি ভোটকুশলী প্রশান্ত কিশোর। যার জন্য আপাতত তাঁকে জেলেই কাটাতে হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু আদালতের তরফ থেকে এমন কি শর্ত জারি করা হল?

আরও পড়ুন: পাকিস্তানি হামলার কড়া নিন্দা! এবার তালিবানদের পাশে দাঁড়াচ্ছে ভারত? 

আদালতের তরফ থেকে জন সুরাজ পার্টির প্রধানকে শর্ত দেওয়া হয় তিনি যেন কোনভাবেই আর এই কাজ না করেন। আর সেই শর্তই মানতে চাননি প্রশান্ত কিশোর।

তাঁর দাবি, তাঁর এই আন্দোলন নৈতিক। উল্লেখ্য, বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও বিস্তর দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। পড়ুয়াদের সাফ দাবি বাতিল করতে হবে এই পরীক্ষা। আর এই বিক্ষোভেই প্রথম দিন থেকে পড়ুয়াদের পাশে থাকতে দেখা যায় প্রশান্ত কিশোরকে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। পড়ুয়াদের দাবি পরীক্ষা বাতিল করে নিতে হবে নতুন পরীক্ষা। আর তাতেই সমর্থন করতে দেখা যায় প্রশান্ত কিশোর এবং তাঁর নতুন তৈরি রাজনৈতিক দলকে।
প্রশান্ত কিশোরের দাবি, তিনি পড়ুয়াদের জন্য ধর্নায় বসে কোন অন্যায় কাজ করেননি। ধর্নায় বসা তাঁর অধিকারের মধ্যে পড়ে। আর সেই অধিকার তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারেন না। আদালতের পক্ষ থেকে বিভিন্ন শর্ত জারি করা হয় তার জামিনের জন্য। আর তার মধ্যেই ছিল এই শর্ত, তিনি পরবর্তী ক্ষেত্রে আর ধর্নায় বসতে পারবেন না। প্রশান্ত কিশোরের আইনজীবীর তরফ থেকে আদালতে আবেদন করা হয় ধর্নায় না বসার শর্ত যেন তুলে নেওয়া হয়, কিন্তু কাজ কিছুই হয়নি। আদালতের সাফ দাবি, যেই শর্ত লাঘব করা হয়েছে সেই সব কটি প্রশান্ত কিশোরকে মানতে হবে নইলে তিনি জামিন পাবেন না।

দীর্ঘ টালবাহানা চলে এই বিষয়টি নিয়ে। কিন্তু আদালত নিজের সিদ্ধান্তে অনড় থাকার পর , পিকে স্পষ্টত জানিয়ে দেন তাঁর পক্ষে এই দাবি মেনে নেওয়া অসম্ভব। তিনি আরও বলেন, এই দাবি না মানলে যদি তাঁর জামিন না হয় তাহলে তিনি জেলে যেতে প্রস্তুত। আদালত সূত্রে খবর, আদালতের শর্ত না মানায় আপাতত ভোট কুশলী প্রশান্ত কিশোরকে জেলেই থাকতে হচ্ছে। যদিও প্রশান্তের আইনজীবী তিনি জানিয়েছেন, তাঁর জামিন মামলা নিয়ে এবার তাঁরা উচ্চ আদালতে দ্বারস্থ হবেন।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot