Sunday, July 26, 2026
HomeBig newsঅষ্টম পে কমিশন গঠনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, তবে এখনই নয়

অষ্টম পে কমিশন গঠনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, তবে এখনই নয়

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য সুখবর। অষ্টম পে কমিশন (8th central pay commission) গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet)। আগামী বছরের মধ্যে এট বাস্তবায়িত করা হবে। প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা এর অপেক্ষায় ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার একথা জানিয়েছেন। উল্লেখ্য, প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন হয়। ২০১৪ সালে ২৮ ফেব্রুয়ারি মনমোহন সিংয়ের আমলে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল। ওই কমিশন রিপোর্ট (Report) জমা দিয়েছিল ২০১৫ সালের ১৯ নভেম্বর। ২০১৬ সালের ১ জানুয়ারি কমিশনের সুপারিশ (Recommendation) কার্যকর হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এর অনুমোদন দিয়েছে। তবে কারা এই নতুন কমিশনের সদস্য হবেন তা এখনই ঠিক হয়নি। বেতনের মূল্যায়ন, মহার্ঘ ভাতা, পেনশনের মতো বিষয়গুলি খতিয়ে দেখে কমিশন। তারপর কমিশন সরকারের কাছে সুপারিশ করে। নতুন কমিশন গঠন হলে বেতন বৃদ্ধির আশায় বুক বাঁধেন সরকারি কর্মীরা। কারণ এর ফলে বাজারের বর্তমান প্রেক্ষিতে বেতন বাড়ে। মনে করা হচ্ছে আগামী বছরের ১ জানুয়ারি থেকে এটি চালু হতে পারে। বিশেষ করে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির বাজারে বেতন বৃদ্ধির আশায় রয়েছেন দেশজুড়ে সরকারি কর্মীরা।

আরও পড়ুন: স্ত্রী মদ্যপান করেছে বলে তা নিষ্ঠুর নয়, তবে ছলনা করায় বিবাহ বিচ্ছেদে সম্মতি এলাহাবাদ হাইকোর্টের

দেখুন অন্য খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99