Friday, July 17, 2026
HomeScrollফের ভূমিকম্প! আচমকা কেঁপে উঠল শহর, আহত অন্তত ২৭

ফের ভূমিকম্প! আচমকা কেঁপে উঠল শহর, আহত অন্তত ২৭

ওয়েব ডেস্ক: ফের ভয়াবহ ভূমিকম্প (Earthquake)। মঙ্গলবার ভোররাতে আবারও কেঁপে উঠল তাইওয়ান (Taiwan)। ভারতীয় সময় অনুযায়ী রাত দেড়টার কিছু পরে দক্ষিণ তাইওয়ানে ভূমিকম্প অনুভূত হয়। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (USGS) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে (Richter Scale) ৬.৪। এই ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশু ও ৬ জন গুরুতরভাবে আহত (Injuerd)। আহতদের মধ্যে অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ইউজিং শহর থেকে ১২ কিলোমিটার উত্তর দিকে। ভূমিকম্পে তাইনান শহরের নানক্সি জেলায় একাধিক বাড়ি ধ্বংস হয়েছে। এখান থেকেই ৬ জন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও, স্টেট হাইওয়ের উপর নির্মিত ঝুয়েই ব্রিজ ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: শুধুমাত্র পুরুষ ও মহিলা, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি কাড়ল ট্রাম্প প্রশাসন!

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এই অঞ্চলটি প্রায়শই ভূমিকম্পের শিকার হয়। অতীতে তাইওয়ান বড় বড় ভূমিকম্পের সাক্ষী হয়েছে।

২০২২ সালের এপ্রিল মাসে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্পে তাইওয়ানে ১৭ জনের মৃত্যু হয় এবং বহু জায়গায় ভূমিধস ঘটে। তবে তাইওয়ানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল ১৯৯৯ সালের। ৭.৬ মাত্রার সেই ভূমিকম্পে প্রায় ২৪০০ জন প্রাণ হারিয়েছিলেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot