Monday, April 20, 2026
HomeScrollভারতকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব ট্রাম্পের!

ভারতকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব ট্রাম্পের!

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়ে শুক্রবার) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারত এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে এল বাণিজ্য (Trade), প্রতিরক্ষা (Defence), অভিবাসন (Immigration) সহ একাধিক বিষয়। এই সাক্ষাৎ থেকে ভারতের অন্যতম বড় লাভ নিঃসন্দেহে এফ-৩৫ জেট বিমান চুক্তি। এই চুক্তি নিঃসন্দেহে চাপে ফেলবে বাংলাদেশ (Bagladesh) এবং চীনকে (China)।

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে জোর বাড়ালেন ট্রাম্প, বললেন ভারতের সঙ্গে সামরিক বিক্রিবাটা কয়েক বিলিয়ন ডলার বাড়বে। ভারতকে ফিফথ জেনারেশন এফ-৩৫ স্টেলথ জেট (F-35 Stealth Jet) দেওয়া হবে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি পরে জানালেন, এই চুক্তি আপাতত প্রস্তাবনা পর্বে আছে, প্রক্রিয়া শুরু হয়নি। তবে এই প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে খবর।

আরও পড়ুন: বাণিজ্য থেকে জেট চুক্তি, মোদি-ট্রাম্প সাক্ষাতের ফসল কী কী?

বিশেষজ্ঞ মহলের দাবি, ট্রাম্পের এই চুক্তি সাফ বলে দিচ্ছে, ভারতের পাশেই রয়েছে আমেরিকা। এই পাশে থাকা চীন, বাংলাদেশের মতো দেশের কাছে খুব একটা সুখবর নয়। মোদির মধ্যস্থতা করার দক্ষতারও প্রশংসা করলেন ট্রাম্প। বললেন, তাঁর থেকেও ভালো, শক্ত মধ্যস্থতাকারী হলেন ভারতের প্রধানমন্ত্রী। মোদিকে দীর্ঘদিনের ‘দারুণ বন্ধু’ হিসেবে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, এদিন মোদি ও ট্রাম্পের আলোচনার বেশিরভাগটাই হয়েছে বাণিজ্য নিয়ে। দুই দেশ একসঙ্গে ৫০০ বিলিয়ন ডলারের দ্বি-পাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা স্থির করেছে। ট্রাম্প এও জানিয়েছেন, ভারত আরও বেশি তেল এবং গ্যাস আমদানি করবে।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor