Thursday, April 23, 2026
HomeJust Inমহিলা আইপিএসকে খুনের চেষ্টা, দোষী সাব্যস্ত চার কনস্টেবল

মহিলা আইপিএসকে খুনের চেষ্টা, দোষী সাব্যস্ত চার কনস্টেবল

ওয়েব ডেস্ক: সদ্য আইপিএস হয়েছেন। দায়িত্ব ট্রাফিকের এসপির। হঠাৎ ফোন আসে চার পুলিশ কনস্টেবল ট্রাক চালকদের কাছে থেকে তোলাবাজি করছেন। সঙ্গে অন্য কোনও পুলিশকর্মী ছিল না। ব্যক্তিগত গাড়িতে দেহরক্ষীকে সঙ্গে নিয়েই পৌঁছে যান ‘লোকেশনে’। হাতেনাতে ধরেন কনস্টেবলদের কুকর্ম। ওই কনস্টেবলরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন । তাতে থেমে যাননি তিনি। দাবাং মহিলা পুলিশ অফিসার নিজেই একজনকে ধরে ফেলেন। তখন ওই আপিএসকে মাটিতে ফেলে উপর দিয়ে গাড়ি চালিয়ে খুন করার চেষ্টা হয়। ২০১০ সালে উত্তরপ্রদেশের (UP) ক্যান্টনমেন্ট থানা এলাকার সেই ঘটনায় ওই চার কনস্টেবলকে দোষী সাব্যস্ত (Convicted) করল স্থানীয় আদালত। সোমবার তাদের সাজা ঘোষণা। সেই আইপিএস অফিসার কল্পনা সাক্সেনা (Kalpana Saxena) এখন গাজিয়াবাদ কমশনারেটে ডিআইজি (DIG) পদে কর্মরত।

সরকারি আইনজীবী মনোজ বাজপেয়ী জানিয়েছেন, শুনানি শেষে আদালত শুক্রবার কনস্টেবল রবীন্দ্র, মনোজ কুমার, রবীন্দ্র সিং ও ধর্মেন্দ্রকে দোষী সাব্যস্ত করেছে। চারজনকেই জেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আর যাওয়া হল না কুম্ভে, পথেই প্রাণ হারালেন বাংলার ৪ পুণ্যার্থী

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker