Friday, June 19, 2026
HomeScrollমালদহে জোড়া দুর্ঘটনা! নিহত একাধিক

মালদহে জোড়া দুর্ঘটনা! নিহত একাধিক

মালদহ: মালদহে জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের। ঘটনায় আহত ৩। ইতিমধ্যেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের নারায়ণপুর ১২ নম্বর জাতীয় সড়কে এবং ৫১২ নম্বর জাতীয় সড়কে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরবেলা। জানা যাচ্ছে, ৫১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে টোটোয় চেপে মাছের বাজার যাচ্ছিলেন ৪ জন। আর ঠিক সেই সময় বেপরোয়া গতির একটি গাড়ি এসে ধাক্কা মারে টোটোটিকে। যার জেরে উল্টে যায় টোটোটি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক সহ ৩ জনের। ওই ঘটনায় গুরুত্বর আহত হয় একজন। তাঁকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনায় মৃতদের নাম ললিত ভুঁইমালি (৬০), আলতাফ হোসেন (৪২), শামসুদ্দিন শেখ (৬০)। তবে বেপোরয়া গাড়িটি এখনও চিহ্নিত করা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে খবর, রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: কেমন আছেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য?

অন্যদিকে আজ পুরাতন মালদহের নারায়ণপুর ১২ নম্বর জাতীয় সড়কে একটি মাটি কাটার গাড়িকে সজোরে ধাক্কা মারে পাথর বোঝাই লরি। তারপর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে রাস্তার কিছু দূরে অবস্থিত গাড়ির শো-রুমে। সেই শো-রুমের দেহরক্ষী লরির চাকায় পিষ্ট হয়ে মারা যান বলে খবর। ঘটনায় গুরুত্বর আহত হন মাটি কাটার গাড়ির চালক এবং খালাসি। তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত অবস্থায় ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।

মালদহে দুই পথ দুর্ঘটনার খবরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ভোরবেলায় প্রায় দিনই বেপোরোয়াভাবে লরি যাতায়াত করে জাতীয় সড়ক দিয়ে। যার জেরে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সকলকে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto