Saturday, July 11, 2026
HomeScrollসুপ্রিম নির্দেশের পরই সোমবার হাইকোর্টে আরজি কর মামলার শুনানি

সুপ্রিম নির্দেশের পরই সোমবার হাইকোর্টে আরজি কর মামলার শুনানি

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরই সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আরজি কর (RG Kar) মামলার শুনানি। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে প্রশ্ন তুলেছিল নির্যাতিতা মা-বাবা। নতুন করে আবার সিবিআই তদন্ত চেয়ে আদালতে আবেদন করেন অভয়ার বাবা-মা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। সেই আবেদনের শুনানি সোমবার।

আরজি কর মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতা তরুণীর মা-বাব। সিবিআই-এর নেতৃত্বে এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে, তার গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। আরজি কর মামলায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল অভয়ার পরিবার। কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে (RG Kar Case in Supreme Court) বিচারাধীন থাকায় ওই সময়ে পরিবারের আর্জি শুনতে চায়নি হাইকোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাইকোর্ট। হাইকোর্টে ওই আর্জি শুনতে কোনও বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না।

আরও পড়ুন: বারুইপুর কাণ্ডে উত্তাল বিধানসভা

আরজি কর মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার। নির্যাতিতা পরিবার অভিযোগ করেছেন, চার্জশিটে একজনের নামই উল্লেখ করা হয়েছে, বাকি আরও অনেকর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদেরকেও সংযুক্ত করা উচিত। কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হলে, সঞ্জয় রায় সুবিধা পেয়ে যাবেন। অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। তাই পরিবারের সদস্যেরা চাইছেন, মামলায় আরও তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিয়ালদহ আদালত আরজি করে ধর্ষণ-খুনের মামলার রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। কিন্তু বিচারপতি ঘোষ জানান, এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। হাইকোর্টে ওই আর্জি শুনতে কোনও বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। সেই মতোই আগামী সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হবে শুনানি।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto