Tuesday, March 17, 2026
HomeScrollম্যানহোল সাফাইয়ে মৃত্যুতে কলকাতা সহ ছয় শহরকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের   

ম্যানহোল সাফাইয়ে মৃত্যুতে কলকাতা সহ ছয় শহরকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের   

নয়াদিল্লি: কলকাতা (Kolkata) সহ দেশের মেট্রো শহরগুলিতে লোক নামিয়ে ম্যানহোল সাফাই করাতে গিয়ে যত মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেই সবক্ষেত্রে ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ চার সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

কলকাতা, দিল্লি, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু শহরের জমা দেওয়া হলফনামায় অসন্তুষ্ট দেশের শীর্ষ আদালত। এই শহরগুলির পুরসভাগুলি অত্যন্ত চালাকির সঙ্গে লেখা হলফনামা জমা দিয়েছে বলে মনে করে আদালত। নির্দেশ পালনের মিথ্যা ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও অভিমত আদালতের। পরবর্তী হলফনামা যথাযথ না হলে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা চালু করার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া (Justice Sudhangshu Dhuliya) এবং বিচারপতি অরবিন্দ কুমার (Justice Arvind Kumar)।

আরও পড়ুন: পূর্ব লাদাখে সেনাবল বৃদ্ধি! LAC-র নিরাপত্তায় কী পদক্ষেপ ভারতের?

২৯ জানুয়ারি ছ’টি মেট্রো শহরে অবিলম্বে লোক নামিয়ে ম্যানহোল এবং নর্দমার সাফাই বন্ধ করার নির্দেশ দেয় বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চ। শহরগুলি যথাক্রমে, দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। কবে, কত দিনে, কীভাবে এমন ব্যবস্থা বদলানো হয়েছে বা হবে তা জানাতে বলা হয় শহরগুলির চিফ এগজিকিউটিভ অফিসারদের। বেঙ্গালুরু শহর থেকে কোনও হলফনামা জমা পড়েনি। তারা ছাড়া কলকাতা দিল্লি এবং হায়দরাবাদের কর্তৃপক্ষকে পরবর্তী শুনানিতে তাই ব্যাখ্যা সহ হাজিরা দেওয়ার নির্দেশ। সেই সূত্রে জমা পড়া হলফনামায় অসন্তুষ্ট আদালত।

কলকাতা পুরসভা সহ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় কী করে এখনও লোক নামিয়ে ম্যানহোল সাফাই ও নর্দমা পরিষ্কার করাচ্ছে তার ব্যাখ্যা রাজ্যের মুখ্যসচিবকে পেশ করতে বলেছিল আদালত।

২ ফেব্রুয়ারি ম্যানহোল সাফাই করতে গিয়ে হওয়া তিনটি মৃত্যুর পরিপ্রেক্ষিতে এফআইআর করা হয়েছে। ওই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন বলে পুরসভার তরফে জানানো হয় আদালতকে। যদিও আদালত মৃত্যু পিছু ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88