Thursday, June 18, 2026
HomeScrollআরজি কর-কাণ্ডে শিয়ালদহ কোর্টে ‘স্টেটাস রিপোর্ট’ দিল সিবিআই

আরজি কর-কাণ্ডে শিয়ালদহ কোর্টে ‘স্টেটাস রিপোর্ট’ দিল সিবিআই

কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) শিয়ালদহ আদালতে (Sealdah Court) ‘স্টেটাস রিপোর্ট’ (CBI Submitted Status Report) জমা দিল সিবিআই (CBI)। শুক্রবার তিন পাতার রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল এর জামিনের শর্তে হাজিরার উল্লেখ ছিল। নির্দেশ থাকলেও তাঁরা হাজির থাকছেন না কেন। সেই প্রশ্ন ওঠে এদিন। আদালত তাঁদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার বাবা জানিয়েছেন, সিবিআই নতুন করে তদন্ত শুরু করেছে, সেই প্রমাণ আদালতে জমা দিয়েছে।

সূত্রের খবর, শুক্রবার আদালতের সিবিআই জানিয়েছে, নতুন করে তিনজনের কল ডিটেইলস জোগাড় করেছে তারা। তাদের নজর রাখা হচ্ছে। আরও বেশ কয়েক জনের বয়ান রেকর্ড করা হয়েছে। আরজি কর মামলার নতুন করে তদন্তে নেমে সিবিআই ঘটনার দিন ডিউটিতে থাকা নার্স ও হাসপাতালের নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআই হাসপাতালের কিছু অংশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। বেশ কয়েক জনকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে। এ বার নতুন করে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন নতুন ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। রিপোর্টে সিবিআই এমনটাই দাবি করেছে। এছাড়াও রিপোর্টে জানানো হয়েছে নতুন করে তিন জনের কল ডিটেলস দেখা হচ্ছে বলে।

আরও পড়ুন:ম্যানহোল সাফাইয়ে মৃত্যুতে কলকাতা সহ ছয় শহরকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে,নির্যাতিতার বাবা এদিন বিচারককে বলেন, ‘আট মাস ধরে যেটা হওয়ার, সেটা হচ্ছে না, এটাই বলার।তাঁরা আরও দ্রুত তদন্তের ফল জানতে চান। বিচারক বলেন, ‘স্টেটাস রিপোর্টে অগ্রগতির কথা বলা আছে। একটু ধৈর্য্য ধরতে হবে। অভিযোগ যা আছে, তাতে রাতারাতি কিছু হবে না।’ আগামী ২৮ এপ্রিল সিবিআই-কে পরবর্তী স্টেটাস রিপোর্ট দিতে হবে বলে সিবিআইকে নির্দেশ আদালতের।তিলোত্তমার বাবা আরও বলেন, ‘প্রথম চার্জশিটে যা লিখেছিল, এখনও তাই বলছে। বিচারক বলেন, ‘নিজেকে ব্রাত্য ভাববেন না।’পাশপাশা, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নতুন তথ‍্য প্রমাণ পেলে তা আদালতে জানানো হবে বলে শুক্রবার জানিয়েছে সিবিআই। আগামী ২৮ এপ্রিল সিবিআইকে পরবর্তী ‘স্টেটাস রিপোর্ট’ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ১৬ এপ্রিল সন্দীপ এবং অভিজিৎকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO