Monday, June 1, 2026
HomeScrollইদের দিন মেট্রোর সূচিতে রদবদল, জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট

ইদের দিন মেট্রোর সূচিতে রদবদল, জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: সোমবার ইদ (Eid)। মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব। সেই উপলক্ষে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে। বদল করা হয়েছে সূচি। শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই নতুন সময়সূচির কথা জানানো হয়েছে। একাধিক লাইনে মেট্রোর সূচিতে বদল আনা হয়েছে। এখন সেই গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপনাদের।

সাধারণ দিনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে (Blue Line Metro) মোট ২৬২টি ট্রেন চালানো হয়। তবে ইদের দিন, সোমবার এই সংখ্যা কিছুটা কমিয়ে ২৩৬ করা হয়েছে। অর্থাৎ, আপ ও ডাউনে মোট ১১৮ জোড়া ট্রেন চলবে এদিন। এক্ষেত্রে নোয়াপাড়া থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো নির্ধারিত সময়েই চলবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে এবং কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোও সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে।

আরও পড়ুন: বসন্ত উধাও, ‘হট’ ডে কলকাতায়! গরমের সতর্কতা জারি হাওয়া অফিসের

পাশাপাশি, ব্লু লাইনের শেষ মেট্রোর সময়েও কোনও পরিবর্তন হয়নি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো মিলবে রাত ৯টা ২৮ মিনিটে। এছাড়াও, কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

এদিকে গ্রিন লাইন ১-এ (Green Line Metro) ইদের দিন মোট ৯০টি ট্রেন চলবে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৪৫ জোড়া মেট্রো চালানো হবে। শিয়ালদহ থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৫ মিনিটে ছেড়ে যাবে। তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। শিয়ালদহ থেকে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত ৯টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছেড়ে যাবে। ওই দিন এই লাইনে ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। সোমবার গ্রিন লাইন ২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO