Saturday, June 20, 2026
HomeBig newsপাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণ কাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা! আজই সেখানে যাচ্ছে ফরেনসিক দল

পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণ কাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা! আজই সেখানে যাচ্ছে ফরেনসিক দল

দক্ষিণ ২৪ পরগনা: গতকাল অর্থাৎ সোমবার রাত সাড়ে নটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার (Patharpratima) ঢোলাহাট। বণিক বাড়ির একাধিক ব্যক্তির এই বিস্ফোরণে মৃত্যু হয়। আর এবার এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন সুতপা বণিক। আজ সকালে মৃত্যু হল তার। বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।

তবে স্থানীয়দের দাবি, সিলিন্ডার ফেটে নয়, এক দশক ধরে সেখানে বেআইনি বাজি মজুত করা ছিল সেখান থেকেই ঘটে প্রথম বিস্ফোরণ। তারপর সিলিন্ডারে আগুন লেগে ঘটে আরও একটি বিস্ফোরণ। এই ঘটনায় নিখোঁজ বাজি কারখানার মালিক, দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক। ইতিমধ্যেই দুজনের বিরুদ্ধেই রুজু করা হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা, ঢোলাহাট থানায়। শুধু তাই নয় গোটা ঘটনার তদন্ত করতে আজকেই ঘটনাস্থলে যাবে ফরেনসিক দল (Forensic Team)।

আরও পড়ুন: বাজি ফেটে বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে নয়! দাবি স্থানীয়দের

গতকালের ভয়াবহ বিস্ফোরণে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বণিক পরিবারের ৮ জনের। যার মধ্যে রয়েছে দুজন সদ্যজাত সহ চার শিশু।

প্রাথমিক ভাবে জানা যায়, সিলিন্ডার ফেটে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ৫ কিলোমিটার দূর থেকে শোনা যায় সেই শব্দ। ঘটনায় উড়ে যায় বণিক পরিবারের বাড়ির ছাদ। বাড়ির জানলার গ্রিল সহ দেওয়াল উড়ে যায় পাশের এলাকায়। গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto