Friday, July 17, 2026
HomeIPL 2025মরণ-বাঁচন ম্যাচে কী হবে কলকাতার একাদশ?

মরণ-বাঁচন ম্যাচে কী হবে কলকাতার একাদশ?

ওয়েব ডেস্ক: আর কোনও উপায় নেই, কলকাতা নাইট রাইডার্সকে (KKR) লিগ পর্যায়ের বাকি সব ম্যাচ জিততে হবে। জিততেই হবে। আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট এসেছে। ৯ ম্যাচে নাইটদের সংগ্রহ মোট ৭ পয়েন্ট। বাকি পাঁচ ম্যাচের সবক’টা জিতলে হবে ১৭ পয়েন্ট এবং তখন প্লে অফে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে হারলেই সব শেষ।

এবার আইপিএলের (IPL 2025) শুরুটা দারুণ করেছিল দিল্লি। অক্ষর প্যাটেলের (Axar Patel) নেতৃত্বে পরপর ম্যাচ জিতছিল। পরের দিকে একটু ফর্ম পড়েছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটে হেরেছে তারা। আপাতত ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তারা। আজ কেকেআরকে হারালে প্লে অফের পথে আর এক কদম এগিয়ে যাবে তারা।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আজ আর্সেনাল বনাম পিএসজি

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ২০০-র উপরে রান দিয়ে ফেলেছিলেন নাইট শিবিরের বোলাররা। এতদিন ধরে অজিঙ্ক্য রাহানের (Ajinkya Rahane) দলকে ভোগাচ্ছিল ব্যাটিং। সেদিন বোলাররা ভোগালেন, তাও এমন পিচে যা একেবারে পাটা নয়। পিচে স্পিন ছিল, একটু মন্থরও ছিল। কিন্তু পিচের ফায়দা তুলতে পেরেছিলেন একমাত্র আন্দ্রে রাসেল। তিনি আবার সব ম্যাচে বোলিং পাচ্ছেন না।

আজ সম্ভবত পঞ্জাব ম্যাচের একাদশই থাকবে। চেতন সাকারিয়াকে আবার সুযোগ দেওয়া হবে কি না তা উইকেট দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতার সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ, অজিঙ্ক্য রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, ভেঙ্কটেশ আইয়ার, রভমান পাওয়েল, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। (ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃশ রঘুবংশী)

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot