Monday, March 16, 2026
HomeScrollঅমৃতসরে অব্যাহত রেড অ্যালার্ট

অমৃতসরে অব্যাহত রেড অ্যালার্ট

কলকাতা: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান (India Pakistan Ceasefire)। সকাল থেকেই পঞ্জাবের অমৃতসরে জারি রেড অ্যালার্ট (Red Alert Continues on Amritsar)। মুহুর্মুহু বাজছে সাইরেন। কড়া নিরাপত্তা বলয়ে মোড়া শহর। এই পরিস্থিতি একগুচ্ছ নির্দেশিকা জারি করছে জেলাশাসকের।

সূত্রের খবর, রবিবার সকালে অমৃতসরের জেলাশাসক নির্দেশিকায় জানিয়েছেন, শহরবাসী সুবিধার্থে ভোর পাঁচটা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। এখনও রেড অ্যালার্ট জারি রয়েছে। যেকোনও মুহূর্তে সাইরেন বাজতে পারে। সকলেই বাড়ির মধ্যে থাকুন। বাড়ি থেকে বেরোবেন না। জানলার কাছেও যাবেন না। আতঙ্কিত হবেন না। গ্রিন সিগন্যাল পেলেই আপনাদের জানানো হবে।

আরও পড়ুন: ভ্যাপসা গরমে ত্রাহি অবস্থা, বইবে লু! জানুন আবহাওয়ার আপডেট

উল্লেখ্য, শুক্রবার সন্ধেবেলা অমৃতসর বিমানবন্দরে কাছে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। জানা গিয়েছে, অমৃতসরের বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি। আকাশেই ধ্বংস করা হয়েছে ড্রোনগুলি। বৃহস্পতিবার রাত থেকেই জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি রয়েছে অমৃতসরেও। বৃহস্পতিবার রাত থেকে একটানা ব্ল্যাক আউট এই শহরে।

শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর বলে ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এরপর রাত নটার পর থেকে ফের সাইরেন বাজতে শুরু করে। আবারও ব্ল্যাক আউট করা হয় শহর। বাড়ি থেকে না বেরনোর নির্দেশ দেওয়া হয়। গতকাল রাত থেকে ফের বাড়তি সতর্কতা অবলম্বন করে, শহরবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88