Thursday, April 30, 2026
Homeরথযাত্রা উপলক্ষে চলবে ৩৬৫টি বিশেষ ট্রেন

রথযাত্রা উপলক্ষে চলবে ৩৬৫টি বিশেষ ট্রেন

ওয়েব ডেস্ক: দিন তিনেক পরই সূচনা হতে চলেছে বছরের অন্যতম মহোৎসব, পুরীর রথযাত্রা। ওড়িশার (Odisha) এই ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান জগন্নাথ ধামে (Jaganath Dham)। ওড়িশার বিভিন্ন জেলা তো বটেই, ভিনরাজ্য থেকেও মানুষ ছুটে আসেন রথ টানার মহালগ্নে অংশ নিতে। এত বিপুল ভক্তের সমাগম সামাল দিতে এবার পুরীতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব উপকূল রেল। রাউরকেলা, জগদলপুর, বিশাখাপত্তনম থেকে শুরু করে সাঁতরাগাছি পর্যন্ত—দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবে রথযাত্রা স্পেশাল ট্রেন।

এই মহোৎসব শুরু হবে ২৭ জুন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রা হল ভক্তির শীর্ষে পৌঁছনোর এক ঐতিহাসিক মুহূর্ত। এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বিশাল কাঠের রথে তুলে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে। রথের দড়িতে টান দিতে হাজির হন অগণিত ভক্ত। সেই স্পর্শে বিশ্বাস, আশীর্বাদ ও মোক্ষলাভের সম্ভাবনা। আর তাই রাজপথে হাজার হাজার মানুষের জমায়েত, রথের সঙ্গে পথচলা ও ভক্তির আবেগে ভেসে যাওয়ার এই মুহূর্তে নিরাপত্তার কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন।

আরও পড়ুন: কানপুর আইআইটি থেকে উদ্ধার পিএইচডি স্কলারের দেহ

রথযাত্রার নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এবারের উৎসবে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। NSG কমান্ডো ও IBUS-এর নিরাপত্তাকর্মীরা থাকবেন মন্দির ও রথযাত্রার মূল এলাকাজুড়ে। থাকবে নজরদারি ড্রোন ও হাই-টেক সিসিটিভি ব্যবস্থা। সন্দেহজনক ড্রোন বা কোনও উড়ন্ত বস্তু শনাক্ত করতে তৈরি বিশেষ টিম। এছাড়াও, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড পৌঁছে যাচ্ছে পুরীতে। G-20 বৈঠকের নিরাপত্তায় যুক্ত অফিসাররাও এবার মোতায়েন থাকবেন পুরীর রথপথে।

দিল্লি থেকে আনা ডগ স্কোয়াড চলবে শহরজুড়ে টহলদারি। ওড়িশা পুলিশের ডিজি ওয়াইবি খুরানিয়া জানিয়েছেন, “রথযাত্রা কেবল এক ধর্মীয় উৎসব নয়, এটি এক বিশাল জনসমাগমের উপলক্ষ। তাই নিরাপত্তা নিয়ে আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না। কোস্ট গার্ডও উপকূলীয় এলাকায় কড়া নজর রাখবে।”

সব মিলিয়ে বলা যায়, এবারের রথযাত্রা আরও বেশি সুসংগঠিত, সুরক্ষিত ও জনবান্ধব হতে চলেছে। রেল পরিষেবা থেকে নিরাপত্তা—প্রশাসনের সর্বস্তরে চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের ছোঁয়া। এখন শুধু অপেক্ষা সেই মহামুহূর্তের, যখন আবার রথের দড়িতে টান দেবেন লক্ষ ভক্ত, আর পুরী রাজপথে উঠবে “জয় জগন্নাথ” ধ্বনি।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188