Wednesday, May 20, 2026
Homeযোধপুর পার্কে আবাসনের ছাদ থেকে ঝাঁপ তরুণীর,কারণ ঘিরে ধোঁয়াশা

যোধপুর পার্কে আবাসনের ছাদ থেকে ঝাঁপ তরুণীর,কারণ ঘিরে ধোঁয়াশা

কলকাতা: যোধপুর পার্কে (Jodhpur Park) কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু। বাড়ির ছাদ থেকে তরুণীর মরণঝাঁপ (College Student Death)। আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। বুধবার সকালে তরুণীর মৃতদেহ (Woman Death) উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শহরে। যে আবাসনে তিনি পেয়িং গেস্ট হিসেবে থাকতেন, সেই আবাসনের নীচ থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে।

কলকাতার যোধপুর পার্ক এলাকার এক আবাসনে দিদির সঙ্গে থাকতেন সায়নী শেখ নামের ওই তরুণী। বর্ধমানের কালনা কলেজে সাইকোলজি বিভাগের প্রথম বর্ষে পড়তেন তিনি। তবে যোধপুর পার্কে থাকতেন। ওই আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, বেলা এগারোটা নাগাদ তাঁরা হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পান। তারপর দেখেন রাস্তায় পড়ে রয়েছেন সায়নী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সেখানে আসে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আবাসনের অন্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

আরও পড়ুন: চিড়িয়াখানা জমি বিক্রয় নিয়ে জনস্বার্থ মামলা, মামলা দায়েরের অনুমতি ডিভিশন বেঞ্চের

বাসিন্দাদের দাবি, চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সায়নী। স্থানীয় সূত্রে খবর, কালনা কলেজে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতেন সায়নী। তবে ১৫ বছর বয়স থেকে তিনি মনোরোগে ভুগছিলেন। জানান হয়েছে, বুধবার সকালে পারিবারিক কিছু সমস্যা হয়েছিল। দিদির সঙ্গে কথা কাটাকাটিও হয়। ঠিক এরপরই তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন দাবি প্রতিবেশীদের। ওই তরুণীর কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা না খুন তার তদন্ত শুরু হয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot