Monday, March 16, 2026
Homeবর্ধমানের প্রাথমিক স্কুলে মিড ডে মিল সংক্রান্ত ধর্মীয় ভাগাভাগির অবসান

বর্ধমানের প্রাথমিক স্কুলে মিড ডে মিল সংক্রান্ত ধর্মীয় ভাগাভাগির অবসান

বর্ধমান: অবশেষে প্রশাসনিক স্তরের মিটিংয়ের পর কাটল জট। বেশ কয়েক বছর ধরে চলা মিড ডে মিল (Mid Day Meal) সংক্রান্ত ধর্মীয় ভাগাভাগির (Religious Division) অবসান হল বুধবার দুপুরে। উল্লেখ্য, কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বহু বছর ধরে ধর্মের ভিত্তিতে মিড ডে মিলে (Mid Day Meal) ভাগাভাগি তৈরি হয়েছিল। বিষয়টি অদ্ভুত শুনতে লাগলেও বাস্তবে এমনই প্রথা ছিল।

হিন্দু ধর্মের ছাত্র-ছাত্রীদের (Students) জন্য রান্না করতেন হিন্দু ধর্মের রাধুনী (Hindu Cook)। অন্যদিকে মুসলিম ধর্মের (Muslim) মহিলাদের জন্য রান্না করতেন মুসলিম রাধুনী (Muslim Cook)। গতকাল মঙ্গলবার সেই খবর সম্প্রচারের পরই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি গার্জেন মিটিং (Guardian Meeting) ডাকা হয়। সংবাদমাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরেই প্রধান শিক্ষকের উদ্যোগে ধর্মীয় বেড়াচাল ভেঙে আজ বুধবার হিন্দু এবং মুসলিম ছাত্র ছাত্রীদের একইসঙ্গে রান্না হয়।

আরও পড়ুন:সার্টিফায়েড লিস্ট প্রকাশের দাবিতে পথে নামল গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীরা

বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয় এই প্রথা কোনওভাবেই চলতে পারে না। সকলের রান্না হবে একসঙ্গে। আগামীকাল বৃহস্পতিবার থেকেও একইভাবে রান্না হবে এই স্কুলে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সংবাদমাধ্যমের হস্তক্ষেপ ছাড়া কি কোনও সমস্যা মেটানোই সম্ভব নয়! অভিভাবকদের কয়েকজন এই সিদ্ধান্তে সম্মতি দিলেও, কয়েকজনের মধ্যে এখনও মতভেদ রয়েছে। তবে আগামীদিনে সমস্তটাই মিটে যাবে বলে মত প্রধান শিক্ষকের।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88