Wednesday, May 20, 2026
Homeট্রাম্পের হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার ! কোথায় যুদ্ধ বিরতি? ক্ষেপনাস্ত্র হামলা চালাল ইরান

ট্রাম্পের হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার ! কোথায় যুদ্ধ বিরতি? ক্ষেপনাস্ত্র হামলা চালাল ইরান

ওয়েবডেস্ক- ইরান-ইজরায়েলের (Iran-Israel Conflict) মধ্যে যুদ্ধ বিরতি (Iran-Israel Ceasefire)  ঘোষণা কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তি লঙ্ঘন। ইজরায়েলে ক্ষেপনাস্ত্র হামলা (Missile attack) চালালো ইরান (Iran Attack)। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় তিন জনের প্রাণ গেছে। মঙ্গলবার সকালে দক্ষিণ ইজরায়েলের শহর বে’র শেভায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, সেখানেই এই ধবংসের চিহ্ন দেখা গেছে। যেখানে আবাসিক ভবনটির ধ্বংসের ছবি দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইরান ও ইজরালের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) । দুই দেশকে সতর্ক করেন, এই যুদ্ধ বিরতি তারা যেন লঙ্ঘন না করে। কিন্তু কোথায় কী, এই যুদ্ধ বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষেপনাস্ত্র হামলা চালাল ইরান। যেখানে মৃত্যু হয়েছে তিনজনের।

ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্রাম্প পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করার পর তেহরান ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপরদিকে, ইজরায়েলি সেনা ভোর ৫টা নাগাদ এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তা শনাক্ত হওয়ার পরেই সাইরেন বেজে ওঠে।

আরও পড়ুন-দয়া করে এই যুদ্ধ বিরতি লঙ্ঘন করবেন না, ইরান-ইজরায়েলকে হুঁশিয়ারি ট্রাম্পের

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইজরায়েল ও ইরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে। প্রথমে তেহরান অভিযান বন্ধ করবে। কিন্তু যুদ্ধ বিরতি কার্যকর হল না।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান যুদ্ধবিরতি শুরুর ১২ ঘণ্টা পর ইজরায়েলের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় যুদ্ধবিরতিতে যাওয়ার কথা ছিল ইহুদি  বাহিনীর। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু কোথায় কি, ট্রাম্পের কথা উড়িয়ে দিয়ে ফের হামলা শুরু করল ইরান।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot