Tuesday, July 7, 2026
Homeপান্ডুয়ায় শিশু টিকাকরণে গাফিলতি, হস্তক্ষেপ 'হু' প্রতিনিধিদের

পান্ডুয়ায় শিশু টিকাকরণে গাফিলতি, হস্তক্ষেপ ‘হু’ প্রতিনিধিদের

হুগলী: পান্ডুয়া ব্লকের (Pandua Block) তেতেরপাড়া এলাকায় ১ বছরের শিশুর টিকাকরণ (Vaccination) না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে সরকারি ভ্যাকসিন (Vaccine) না নেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছন।

ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বাস করেন শিবায়ন মুর্মু ও তাঁর স্ত্রী ইশিতা মুর্মু। তাঁরা দুজনেই সরকারি কর্মচারী (Government Employees)। তাঁদের ১ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। অভিযোগ, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা একাধিকবার তাঁদের বাড়িতে গিয়েও শিশুটির টিকাকরণ (Vaccination) নিশ্চিত করতে ব্যর্থ হন। এই বিষয়ে অভিযোগ জানানো হয় ব্লক ও জেলা স্তরের স্বাস্থ্য দফতরেও।

আরও পড়ুন: বসিরহাট টাউন স্কুল পরিদর্শনে জেলার প্রশাসনিক আধিকারিকরা

অভিযোগের ভিত্তিতে আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর দুই প্রতিনিধি উপস্থিত হন পান্ডুয়া (Pandua)। পাশাপাশি, পান্ডুয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্বেবন্তী বিশ্বাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক ড. শেখ মঞ্জুর আলম, স্থানীয় স্বাস্থ্যকর্মী সহ জনপ্রতিনিধিরা যেমন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকার ও পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ চৌধুরী ওই দম্পতির বাড়িতে উপস্থিত হন।

তবে বহুবার দরজায় ডাকাডাকি করলেও বাড়ির ভিতর থেকে কেউ সাড়া দেননি। শেষমেশ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওই বাড়ির দরজায় একটি লিখিত নোটিশ (Notice) টাঙানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, আগামীকালের মধ্যে দম্পতিকে অবিলম্বে ব্লক স্বাস্থ্য দপ্তর অথবা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যোগাযোগ করতে হবে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, শিশুটির টিকাকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাওয়া হবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d