Saturday, June 13, 2026
HomeScrollযাদবপুরের ঘটনায় উপাচার্য এবং সিপিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
Jadavpur University

যাদবপুরের ঘটনায় উপাচার্য এবং সিপিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

ঘটনার নিরপেক্ষ তদন্তেরও সঙ্গে পুলিশের থেকে রিপোর্ট তলব কমিশনের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে ছাত্রীর মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা ও উপাচার্যকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)। চেয়ারপার্সন বিজয়া রোহতকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠিও পাঠিয়েছেন। সেই চিঠি প্রসঙ্গে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে তারা। সেই পোস্টে কমিশন জানিয়েছে, যাদবপুর ছাত্রীর মৃত্যুর ঘটনায় পাওয়া তথ্যের ভিত্তিতে একটি স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি, কলকাতার পুলিশ কমিশনারকে একটি চিঠি পাঠিয়ে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছে তারা।

কমিশনের চেয়ারপার্সন বিস্তারিত তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। নজর দিতে বলা হয়েছে বিশ্ববিদ্য়ালয়ের নিরাপত্তা উপর। ময়নাতদন্তের রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। কমিশন জানিয়েছে, মৃতার পরিবারের কাছে নিয়মিত আপডেট পৌঁছাতে হবে এবং যদি কোনও অপরাধমূলক ঘটনা সামনে আসে তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আগামী তিনদিনের মধ্যে কলকাতা পুলিশকে কমিশনের কাছে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ওই চিঠিতে।

আরও পড়ুন: আজ এসএসসির দ্বিতীয় দফা, একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় চার নম্বর গেট লাগোয়া ঝিল পাড়ে হঠাৎ করেই একটা দেহ ভেসে উঠতে দেখেন পড়ুয়ারা। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে। জানা যায়, মৃতের নাম অনামিকা মণ্ডল (Anamika Mandal Jadavpur Student’s Death)। যাদবপুরের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। প্রাথমিক ভাবে, সেই মৃত্যু ঘিরে তৈরি হয় নানা জল্পনা। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা ওই ছাত্রীর। শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে পুলিশ সূত্রের খবর, ভিসেরা পরীক্ষার পরই বোঝা যাবে, মদ বা অন্য কোনও নেশাজাতীয় পদার্থ ছিল কি না। ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা ও অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় তোলেন সকলে। সমালোচনার মুখে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থলের চারপাশে তিনটি সিসি ক্যামেরা থাকলেও, যে পুকুর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে, সেখানে কোনও ক্যামেরা মুখ করে নেই। ফলে তিনি কীভাবে পুকুরে পড়লেন, তা এখনও অজানা। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d