Friday, April 10, 2026
HomeScrollভাগীরথীর জলস্তর বাড়ছে, কালনায় বিশেষ নজরদারি
Kalna

ভাগীরথীর জলস্তর বাড়ছে, কালনায় বিশেষ নজরদারি

কুমিরের আতঙ্ক পিছু ছাড়ছে না কালনাবাসীর

কালনা: ভাগীরথীর জলস্তর ক্রমশ বাড়ছে, আর কুমিরের আতঙ্ক পিছু ছাড়ছে না কালনাবাসীর। মহালয়া উপলক্ষে দূর দূরান্ত থেকে কালনার ভাগীরথীর তীরে ঘাটগুলিতে হাজার হাজার মানুষের সমাগম হয়। তাই বিশেষ নজরদারি এবং নিরাপত্তা থাকবে ঘাটগুলিতে পুরসভার পক্ষ থেকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কালনা মহিষমর্দিনী তলার ঘাটের ছবিটাও ঠিক একই।

মহালয়ার আগে কালনায় মানুষের নিরাপত্তায় পুরসভার বিশেষ উদ্যোগ । মহালয়া উপলক্ষে কালনা মহিষমর্দিনী তলাঘাটে ভোর থেকেই শুরু হবে তর্পণ আর স্নান। প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত সেখানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু সম্প্রতি ভাগীরথীতে কুমির দেখা যাওয়ায় ভক্তদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল প্রশাসন ও স্থানীয় মানুষজন।

আরও পড়ুন: মহালয়ায় এল মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন পুজোর গান

এই প্রেক্ষিতেই শুক্রবার কালনা পুরসভা ও পুলিশ প্রশাসনের তরফে মহিষমর্দিনী তলাঘাট পরিদর্শন করা হয়। এরপর শনিবার পৌরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুন্যার্থীদের সুরক্ষায় ভাগীরথীর নির্দিষ্ট একটি অংশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সেই এলাকায় নির্বিঘ্নে স্নান ও তর্পণ করা যায়।শুধু তাই নয়, ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে নদীর জলে টান বা হঠাৎ জলস্তর বৃদ্ধি পেয়ে দুর্ঘটনা এড়াতেও সতর্ক রয়েছে পৌরসভা। নিরাপত্তার এই উদ্যোগে খুশি ভক্তরা। স্নান করতে আসা অনেকেই জানান, এই ব্যবস্থা আমাদের মনে ভরসা জোগাচ্ছে। ভয়-ডর ছাড়াই আমরা মহালয়ার তর্পণ করতে পারব।

দেখুন খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto