ওয়েব ডেস্ক: প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন (Susmita Sen) আজ শুধু এক বলিউড (Bollywood) তারকা নন, বরং বহু মানুষের অনুপ্রেরণা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাক্টিভ এই বঙ্গ তনয়া। সদ্য পোস্ট করা তাঁর ভ্যাকেশনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral) নেটদুনিয়ায়। কী রয়েছে ভিডিওতে?
এই মুহূর্তে ছুটির মেজাজে রয়েছেন সুস্মিতা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুধ সাদা ফ্লেয়ার্ড ড্রেসে সমুদ্র ভ্রমনে মগ্ন মিস ইউনিভার্স। এলো চুল, চোখে রোদ চশমা। জাহাজে করে যাওয়ার সময় চেয়ে আছেন সামনের অনন্ত সমুদ্রের দিকে। সুস্মিতার ভিডিও ডেখে প্রশংসার ঝড় নেটপাড়ায়। ভিডিওতে তাঁর আত্মবিশ্বাস তাঁকে নজরকাড়া করে তুলেছে।
নেটপাড়ার লোকজন জানিয়েছে, বয়সকে যে কেবল সংখ্যা বানিয়ে ফেলেছেন সুস্মিতা, এই ভিডিও তার স্পষ্ট প্রমাণ। তাঁর অনায়াস লুক ও প্রাণবন্ত উপস্থিতি অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। কমেন্ট বক্সে ভক্তরা লিখছেন,“ক্লাস আলাদা জিনিস”, “এজলেস বিউটি”, “আপনাকে দেখলেই শক্তি পাই”—এমনই নানা প্রশংসা।
এদিকে ব্যক্তিগত ও পেশাগত জীবন—দুই সামলাতেই সমান দক্ষ সুস্মিতা। সম্প্রতি একাধিক ওটিটি প্রজেক্টে নজর কাড়া অভিনয়ের পর এখন ছুটি উপভোগ করছেন তিনি। তবে ভিডিও দেখে মনে হচ্ছে, খুব শিগগিরই নতুন কাজের প্রস্তুতিতেও ফিরতে পারেন। তাঁর প্রতিটি পোস্ট নিয়েই যেভাবে নেটদুনিয়ায় উন্মাদনা তৈরি হয়, তাতে পরিষ্কার—সুস্মিতার প্রতি মানুষের ভালোবাসা দিনে দিনে আরও বেড়ে চলেছে।
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।