Saturday, June 27, 2026
HomeScroll'আমি আর সিরিয়াল করব না... ', বড় ঘোষণা জিতুর
Jeetu Kamal

‘আমি আর সিরিয়াল করব না… ‘, বড় ঘোষণা জিতুর

ছোটপর্দাকে আলবিদা জিতুর

কলকাতা: বেশ কয়েক মাস ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের নিয়ে যে চর্চা চলছে। ধারাবাহিকের প্রধান চরিত্র জীতু কমল (Jeetu Kamal) এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে সমানে চলতে থাকা কলহ বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের মাঝেই সপ্তাহান্তের সকালে ‘চিরদিনের জন্য মেগা সিরিয়াল ছাড়ার’ ঘোষণা করে বোমা ফাটালেন জীতু কমল।

‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়াল নিয়ে প্রতিদিনই নিত্য নতুন আপডেট সামনে আসছে। যা দেখার পর দর্শকেরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। সম্প্রতি দিতিপ্রিয়া জানিয়েছেন তিনি ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছেন। শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। ইতিমধ্যেই নতুন নায়িকাকে অপর্ণার চরিত্রে বেছে নেওয়াও হয়েছে। ফের কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন জিতু কমল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জিতু জানিয়ে দিলেন যে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালই তাঁর শেষ ধারাবাহিক। ছোটপর্দায় আর ফিরবেন না তিনি।

বহু বছর পর টেলিভিশনে কামব্যাক করেছিলেন জিতু কমল। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে জিতু ও দিতিপ্রিয়ার জুটিকে দর্শকেরা অফুরন্ত ভালোবাসাও দিয়েছেন। টিআরপিতেও এই সিরিয়ালের স্থান বেশ ভাল জায়গাতেই ছিল। কিন্তু হঠাৎ তালকাটল। গত কয়েক মাস ধরে চলা জিতু ও দিতিপ্রিয়ার দ্বন্দ্ব বেশ বড় আকার ধারণ করেছে। প্রথমে এই ঝামেলা তাঁদের দুজনের মধ্যে মিটে গেলেও দ্বিতীয়বারের এই অশান্তি যেন মিটতেই চায় না। গোটা বিষয়টি আর্টিস্ট ফোরাম পর্যন্ত যায়। দফায় দফায় জিতু ও দিতিপ্রিয়ার সঙ্গে বৈঠক করেও কোনও সুরাহা পাওয়া যায়নি। শেষের দিনের আসোচনা চলাকালীনই দিতিপ্রিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি আর এই সিরিয়াল করবেন না। সিরিয়াল নিয়ে এত ঝামেলা, তিক্ততা এগুলো আর হয়তো মেনে নিতে পারছেন না জিতু। তাই কি আর ছোটপর্দায় না ফেরার সিদ্ধান্ত নিলেন? ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করছেন অভিনেতা। আগামী দিনে কি শুধুই সিনেমা ও সিরিজে অভিনয় করবেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: বাবা হতে চলেছেন রণদীপ হুডা! জানালেন খুশির খবর

জিতু বলেন, যারা আমার ভক্ত বা দর্শক যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি । আমার নামের পাশে ‘অভিনেতা’ লেখার সাহস দর্শকই জুগিয়েছেন। আমার জীবনে কোনও সিদ্ধান্ত তাদের না জানিয়ে করি না। তাই আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি সেটাও আপনাদের জানিয়েই করবো। তাই এই সিদ্ধান্ত তাঁদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যে ধারাবাহিকে এখন আমি অভিনয় করছি, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক হিসাবে ছোটপর্দায় আমার শেষ কাজ। এর পরে আর আমি ধারাবাহিকে অভিনয় করব না। অভিনেতা আরও বলেন, চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থা— উভয়ে বড় ঝুঁকি নিয়েছে। সেই ঝুঁকি বা ‘চ্যালেঞ্জ’কে তিনি সম্মান করেন। জিতু আরও বলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আমি শেষ অভিনয় করছি। এরপর অন্য মাধ্যমে অভিনয় করলেও ধারাবাহিকে আমি আর অভিনয় করব না।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO