Sunday, March 29, 2026
HomeScrollপিকনিকের হই হুল্লোড়, গাড়ির ধাক্কায় ভাঙল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাঁচিল

পিকনিকের হই হুল্লোড়, গাড়ির ধাক্কায় ভাঙল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাঁচিল

ঘটনায় খুব দুঃখপেয়েছেন বলে জানিয়েছেন, সাহিত্যিকের প্রপৌত্র

ওয়েবডেস্ক-  বছর শেষের পিকনিক (Picnic), দেদার হই হুল্লোড় আর আড্ডা। বেপরোয়া গাড়ি ধাক্কায় ভেঙেই গেল সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (writer Sarat Chandra Chatterjee) বাড়ির পাঁচিল। রবিবার বিকেলে এই ঘটনা ঘটেছে হাওড়ার বাগনানের (Bagnan) কাছে দেউলটিতে (Deulti)। বর্ষবরণের মেতেছে গোটা রাজ্য, সব জায়গাতেই থিকথিকে ভিড়। দেউলটিতেও ভিড় জমিয়েছে মানুষ।

পিকনিকের একটি গাড়ি শরৎচন্দ্রের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগে সাহিত্যিকের বাড়ির দেওয়ালে, ভেঙে যায় একাংশ। খবর পেয়ে সেখানকার পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন সাহিত্যিকের প্রপৌত্র।

সোমবারের মধ্যে সেই পাঁচিল মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে। হাওড়ার বাগনান সংলগ্ন দেউলটিতে রইয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। এটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবেই জনপ্রিয়। পিকনিক করতে আসা মানুষ অন্তন একবার হলেও এই জায়গা থেকে ঘুরে আসেন। রূপনারায়ণ নদী লাগোয়া এই বাড়ি বেশ মনোরম পরিবেশ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শীতকালে পিকনিকের জন্য ভিড় বেশি হয়।

আরও পড়ুন-  নতুন বছরেও শীতের দাপট? ৩১ ডিসেম্বর পর্যন্ত কনকনে ঠান্ডা

জানা গেছে, রবিবার সেই রকই একটি পিকনিক পার্টি এসেছিল। কিন্তু গাড়ির গতি বেশি থাকায় অসাবধানতা বশত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের পাঁচিলে ধাক্কা মারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র জয় চট্টোপাধ্যায় এই খবর পেয়ে বাড়ি লাগোয়া পার্কিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে  যোগাযোগ করেন।  জয় চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় তিনি খুব দুঃখ পেয়েছেন। ওই এলাকায় পার্কিয়ে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। সোমববারের মধ্যে পাঁচিল সারিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

জানা গেছে রূপনারায়ণ নদীর তীরে প্রায়  প্রায় ১৫ থেকে ২০ হাজার পর্যটক বেড়াতে এসেছিলেন। ভিড়ে ঠাসা ছিল ওই অঞ্চল। পিকনিক ছাড়াও মানুষ এখানে বেড়াতেও আসেন। সবমিলিয়ে শরৎচন্দ্রের বাড়ির এলাকায় পিকনিক জমে উঠেছিল।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot