Monday, May 18, 2026
HomeScrollবর্ষবরণের রাতে আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার ২৬৩ জন
Kolkata Police

বর্ষবরণের রাতে আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার ২৬৩ জন

বর্ষবরণের রাতে শহরের সমস্ত জায়গায় কড়া নিরাপত্তা কলকাতা পুলিশের

কলকাতা: বর্ষবরণের (New Years) রাতে সেলিব্রেশনে মাতোয়ারা শহর থেকে শহরতলি। পার্ক স্ট্রিট, শ্রীভূমি, ইকোপার্ক, বো -ব্যারাক সহ শহরের একাধিক জায়গায় ফেস্টিভ মুডের উন্মাদনা ছিল দেখার মত। কলকতার রাজপথে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে লেক টাউন, পাটুলি, পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন জায়গায় লোক সমাগম হতে শুরু করে। বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁগুলোতে বর্ষবরণের উদযাপনের আনন্দে মেতে ওঠেন শহরবাসী। শহরে নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্যে আগে থেকেই তৎপর ছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। ড্রোনের মাধ্যমেও চলেছে নজরদারি।  বর্ষবরণ উপলক্ষ্যে বুধবার রাতভর কলকাতা শহরে ‘ব্লক’ রেইড চালাল লালবাজার। আইন ভঙ্গ করায় অপরাধে এখনও পর্যন্ত ২৬৩ জনকে গ্রেফতার করছে পুলিশ। পাশাপাশি ট্রাফিক আইন ভঙ্গ, মদ্যপান করে গাড়ি চালান সহ নানান কারণে কলকাতায় আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে। সেই সঙ্গে শব্দবাজি বাজেয়াপ্ত চার কেজি।

ট্রাফিক বিভাগের তরফেও ব্যবস্থা নেওয়া হয়েছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মোট ১৩০১ জনের বিরুদ্ধে। দুজনের বেশি বাইক আরোহী নিয়ে বাইক চালানোর অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ২৩৫ জনের বিরুদ্ধে।৪৮০ জনের বিরুদ্ধে হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ১৭৮ জনের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায়য় গাড়ি চালানোই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ১৪৯ জনের বিরুদ্ধে।এছাড়াও অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গকারী ২৫৯ জনের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটীতে পুণ্যার্থীর ঢল

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় লোক সমাগম হতে শুরু করে। বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁগুলোতে বর্ষবরণের উদযাপনের আনন্দে মেতে ওঠেন শহরবাসী। ‘ব্লক’ রেইড যেমন চলেছে তার সঙ্গে সমস্ত জায়গায় কড়া নিরাপত্তার বলয় করেছিল কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিটের রাস্তায় অ্যালান পার্কের সামনেও বিভিন্ন বয়সের মানুষরা ভিড় জমান। শহরের রাস্তায় মহিলা পুলিশও দেখা গিয়েছে। শুধু পার্ক স্ট্রিট নয়, এদিন রাতে পাটুলির ঝিল পাড়েও বহু মানুষের ভিড় দেখা গিয়েছে। একই চিত্র ফুটে উঠেছে লেক টাউনেও। এদিন রাত ২টো পর্যন্ত কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা চেকিং চলেছে। মূলত, বর্ষবরণের রাতে মদ্যপ চালক, বাইক রেসিং, বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই উদ্যোগ বলে লালবাজার জানিয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot